ঢাকা ১০:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম : ত্রাণমন্ত্রী জুমার নামাজ শেষে দোয়া-মোনাজাত মাধ্যমে পিরোজপুরে আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাত বার্ষিকী পালিত সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে কাভারভ্যানসহ ২২ লাখ টাকার অবৈধ তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার মানিক প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করে তালাকদিয়ে বিয়ে না করে সংসার করছে নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে ৩৫ টি পোশাক কারখানা বন্ধ উৎপাদনে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

তিশা ও ইয়াশ রোহানের মায়াবতী

বিনোদন প্রতিবেদক,সিটিজেন নিউজ:মুক্তির অপেক্ষায় আছে অরুণ চৌধুরীর চলচ্চিত্র ‘মায়াবতী’। সে ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা ও ইয়াশ রোহান। ‘মায়াবতী’-তে চুক্তিবদ্ধ হয়েই আলোচনায় আসে এই জুটি।

বর্তমানে অনেকেই তিশা-রোহানকে নিয়ে নানা রকম নির্মাণে ঝুঁকছেন। তারই ধারাবাহিকতায় ঈদ উপলক্ষে একটি খন্ড নাটকে অভিনয় করেছেন তারা।
নাটকের নাম ‘বেদের মেয়ে’। শাহজাহান সৌরভের রচনায় এই নাটকটি পরিচালনা করেছেন প্রীতি দত্ত। এটিএন বাংলার ঈদ উল ফিতর এর অনুষ্ঠানমালায় ঈদের ৬ষ্ঠ দিন সন্ধ্যা ৬টায় প্রচার হবে নাটক নাটকটি।

নির্মাতা এ নাটকের গল্প নিয়ে বলেন, নূপুর চরিত্রের তিশা এখানে বেদের মেয়ে। তবে সে বেদে বহরের সাথে থাকে না। নিজের বহর ত্যাগ করে সে এক বুড়ির বাড়িতে আশ্রিতা। গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বিষ নামায়।

মেম্বারের ছেলে আহসান চরিত্রের ইয়াশ রোহান। সে একদিন নৌকা পার হবার সময় নূপুরকে দেখে। তার কথা শুনে প্রেমে পড়ে যায়। এক পর্যায়ে তার গ্রাম পর্যন্ত তাকে খুঁজতে যায়।

অন্যদিকে মেম্বারের কানে খবর চলে যায় যে তার ছেলেকে ওই বেদেনির বাড়ির আশেপাশে দেখা গেছে। ঘরে ফেরার পর আহসানকে খুব করে বকে তার বাবা। কিন্তু আহসানের মন পড়ে থাকে নূপুরের প্রতি।

একদিন নূপুর আহসানকে নিজের জীবনের গল্প শোনায়। বহরের বাইরের এক ছেলের সাথে প্রেম করে সে নিজের বেদে বহর ছেড়ে গ্রামের বুড়ির বাড়িতে আশ্রিতা হয়েছে। এসব কথা শুনে আরো মায়া বেড়ে যায় আহসানের। সে প্রেম নিবেদন করে। কিন্তু একবার পোড় খেয়ে ঘর বাঁধতে ভয় হয় নূপুরের। চলতে থাকে গল্প।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম : ত্রাণমন্ত্রী

তিশা ও ইয়াশ রোহানের মায়াবতী

আপডেট টাইম : ১০:২৬:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুন ২০১৯