ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে অগ্নিকাণ্ডে দোষীদের কঠোর শাস্তি দাবি রওশনের

জ্যেষ্ঠ প্রতিবেদক : নারায়ণগঞ্জের রূপগঞ্জের খাদ্যপণ্য কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর শস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি।

আজ শুক্রবার (৯ জুলাই) এক শোকবার্তায় তিনি এ দাবি করেন।

প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোকবার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, মৃত্যু ও হতাহতের ঘটনা বেড়েই চলছে। এ নির্মম মৃত্যু সহজে মেনে নেওয়ার নয়। তদন্ত করে দুর্ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করতে হবে। তদন্তে দুর্ঘটনার জন্য দায়ী কিংবা কর্তব্যে অবহেলার প্রমাণ মিললে দোষীদের বিরুদ্ধে কঠোর শস্তিমূলক ব্যবস্হা নিতে হবে।

বিরোধীদলীয় নেতা অগ্নিদগ্ধদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান এবং নিহত ও আহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান।

বিরোধীদলীয় নেতা অগ্নিকাণ্ডে নিহতদের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে এবং হতাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে অগ্নিকাণ্ডে দোষীদের কঠোর শাস্তি দাবি রওশনের

আপডেট টাইম : ০৮:৫৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১