ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

আগামীকাল রোববার ঈদের ছুটি শেষে সরকারি অফিস খুলছে

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: ঈদের ছুটি শেষে সরকারি অফিস খুলছে রোববার (৯ জুন)। এবার ৪ থেকে ৮ জুন পর্যন্ত মোট পাঁচদিন ঈদের ছুটি কাটাচ্ছেন সরকারি চাকুরেরা। সেই হিসাবে আজ শনিবারই শেষ হচ্ছে ছুটি।

এক মাস রোজা পালন শেষে বুধবার (৫ জুন) সারাদেশে মুসলমানদের সবেচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার (৪, ৫ ও ৬ জুন) ছিল ঈদুল ফিতরের ছুটি। এরপর শুক্র ও শনিবার (৭ ও ৮ জুন) সাপ্তাহিক ছুটির দিন।
গ্রামের বাড়িতে থাকা প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রেল, সড়ক ও নৌপথে রাজধানী ছেড়েছেন অসংখ্য মানুষ। তাই রাজধানী এখন ফাঁকা। ঈদের পরের দিন বৃহস্পতিবার থেকেই আবার গ্রাম থেকে ঢাকায় ফিরতে শুরু করেছেন তারা।

বাড়তি ছুটি না নেয়া চাকরিজীবীরা মূলত অফিস করার জন্য শনিবারই ঢাকায় এসে উপস্থিত হবেন। তবে কেউ কেউ রোববার সকাল নাগাদ পৌঁছে অফিস ধরবেন।

শনিবার সকালে সদরঘাটে ঢাকায় ফেরা মানুষে ভিড় ছিল। একই সঙ্গে রাজধানীর বাস টার্মিনাল ও রেল স্টেশনগুলোতেও ঈদ শেষে ঢাকায় ফেরা মানুষের ভিড় রয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, দূর-দূরান্তে গ্রামের বাড়ি ঈদ পালন করতে যাওয়া অনেকেই রোববার অফিসে যোগ দিতে পারবেন না। তারা আরও দু’একদিন ছুটি নিয়েছেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, সোমবার প্রথম অফিস খুললেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি থাকবে কম। ঈদের আমেজ থাকবে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়সহ বিভিন্ন সরকারি অফিসে। মূলত, পুরোদমে অফিস শুরু হতে আরও কয়েকদিন লাগবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

আগামীকাল রোববার ঈদের ছুটি শেষে সরকারি অফিস খুলছে

আপডেট টাইম : ১১:৪৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুন ২০১৯