ঢাকা ০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

গোবিন্দগঞ্জে সড়কে ট্রাকচাপায় দুই ব্যবসায়ী নিহত, আহত ৪

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা নামক স্থানে সোমবার ভোরে সড়কে ট্রাকচাপায় দুই ব্যবসায়ী নিহত ও চারজন আহত হন। নিহত দুজন হলেন ঢাকার ধামরাইর এনায়েত উল্লার ছেলে আব্দুস কুদ্দুস (৬০) এবং সাভারের ময়েজ মিয়া (৪০)।

হাইওয়ে পুলিশ সূত্র জানায়, ঢাকা-রংপুর মহাসড়কের ফাঁসিতলায় বাজারে বিপরীতমুখী দুই ট্রাকের মাঝে পড়ে যায় একটি পিকআপ। এ সময় দুই ট্রাকের ধাক্কায় পিকআপে থাকা যাত্রীরা ছিটকে পড়ে যায়। ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে আব্দুস কুদ্দুস মারা যান। পরে ময়েজ মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহতরা বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম জানান, নিহত ও আহতরা ব্যবসায়ী। তারা ব্যবসার কাজে পিকআপটি ব্যবহার করছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

গোবিন্দগঞ্জে সড়কে ট্রাকচাপায় দুই ব্যবসায়ী নিহত, আহত ৪

আপডেট টাইম : ০৮:৫১:১৫ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১