ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

করোনায় সুবিধাবঞ্চিতদের মধ্যে বিএনপির খাদ্য বিতরণ

জ্যেষ্ঠ প্রতিবেদক : করোনায় সুবিধাবঞ্চিতদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বিএনপি। আজ মঙ্গলবার (১৩ জুলাই) সকালে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই কর্মসূচির উদ্বোধন করেন।

জাতীয়তাবাদী নাগরিক সমাজের উদ্যোগে এই কর্মসূচিতে রাজধানীর নয়াপল্টন ও ফকিরেরপুল এলাকার দুঃস্থ ও দরিদ্র মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

পরে বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স সাংবাদিকদের বলেন, ‘আমরা শুধু এইটুকু বলতে চাই যে, সরকার এই করোনা মোকাবিলায় যেসব পদক্ষেপ নিয়েছে তা শুধু জনগণের বিপক্ষেই নয়, এটা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। আমরা বার বার বলেছি, যারা নিম্ন আয়ের মানুষ, দিন আনে দিন খায় মানুষ তাদেরকে অর্থ ও খাদ্যসামগ্রী দেয়া ছাড়া লকডাউন, কঠোর লকডাউন অথবা কারফিউ কোনোটাই কার্যকর হবে না। সেটাই আজকে প্রমাণিত হয়েছে।’

অবিলম্বে দিন আনে দিন খায় শ্রেণির প্রান্তিক মানুষদেরকে এককালীন ১৫ হাজার টাকা করে দেয়ার জন্য সরকারের প্রতি আবারও দাবি জানান তিনি।

শাহ আবদুল আল বাকীর সভাপতিত্বে ও শহিদুল ইসলাম ভিপির সঞ্চালনায় এই ত্রাণ কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, জাতীয়তাবাদী নাগরিক সমাজের আলী আজম জালাল, নজরুল ইসলাম, সৈয়দ রফিকুল ইসলাম, মমতাজ হোসেন লিপি, শাহজাহান কামাল, মোয়াজ্জেম হোসেন, শাহাবুদ্দিন সাবু, এনামুল হক, সাজ্জাদ হোসেন কায়কোবাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

করোনায় সুবিধাবঞ্চিতদের মধ্যে বিএনপির খাদ্য বিতরণ

আপডেট টাইম : ০৮:৪৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১