ঢাকা ১২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

জেন ইস্টারলি যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা সংস্থার নতুন প্রধান

তথ্য-প্রযুক্তি ডেস্ক : সাবেক এনএসএ ও হোয়াইট হাউজ কর্মকর্তা জেন ইস্টারলি হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা সংস্থা সাইবারসিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সির (সিআইএসএ) পরবর্তী প্রধান। গতকাল মার্কিন সিনেটে তার নিয়োগ অনুমোদিত হয়। সাম্প্রতিক দিনগুলোতে যখন র্যানসমওয়্যার ও সাইবার হামলা বাড়ছে, ঠিক এ মুহূর্তে তার নিয়োগ বাইডেন প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সাম্প্রতিক এক প্রতিবেদনে মার্কিন সংবাদপত্র পলিটিকো জানায়, এক সাইবার হামলার পর অপর হামলার ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে সিআইএসএ। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধিভুক্ত সংস্থাটি কম কর্মী নিয়ে অধিক সংকট মোকাবেলা করার চেষ্টা করছে। চলমান মহামারীতে বেশ কয়েকবার সাইবার হামলা মোকাবেলা করতে হয়েছে এ প্রতিষ্ঠানটিকে। স্বাস্থ্যসেবা খাত র্যানসমওয়্যার হামলার শিকার হলে মুক্তিপণ দিয়ে উদ্ধার পেতে হয়। সোলারউইন্ডস হ্যাকিংয়ের পর পরই কলোনিয়াল পাইপলাইন র্যানসমওয়্যার হামলার শিকার হয়। শীর্ষস্থানীয় মাংস সরবরাহকারী জেবিএসে সাইবার হামলার খবর পুরনো হতে না হতেই সম্প্রতি আক্রান্ত হয় ফ্লোরিডাভিত্তিক প্রযুক্তি সেবা প্রতিষ্ঠান কাসেয়া।
চলমান পরিস্থিতি মোকাবেলায় ইস্টারলি কেমন পদক্ষেপ নেয় তা এখন দেখার বিষয়। সিআইএসএর প্রধানের দায়িত্ব গ্রহণের আগে দীর্ঘদিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এনএসএ) কাউন্টার টেরোরিজম বিভাগে কাজ করেছেন ইস্টারলি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অধীনে এনএসএর কাউন্টার টেরোরিজম-বিষয়ক জ্যেষ্ঠ পরিচালকের দায়িত্ব পালন করে তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

জেন ইস্টারলি যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা সংস্থার নতুন প্রধান

আপডেট টাইম : ০৮:৫৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১