ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

লুকড়া গ্রাম থেকে বিজিডির চালসহ ব্যবসায়ী আটক

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া গ্রাম থেকে বিজিডির ৯শ কেজি চালসহ হাসান আলী (৪৫) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে এনএসআই ও হবিগঞ্জ সদর থানার পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় এনএসআই হবিগঞ্জের উপ-পরিচালক আজমল হোসেনের নেতৃত্বে এই অভিযানকালে পরিচালনা করা হয়। হাসান আলী লুকড়া গ্রামের শিরিষ আলীর ছেলে।

এনএসআই হবিগঞ্জের উপ-পরিচালক আজমল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাসান আলীর গোডাউনে অভিযান পরিচালনা করে বিজিডির চালের বস্তা জব্দ করা হয়। পরে তাকে তার বাড়ি থেকে আটক করার সময় সেখানেও আরও চাল পাওয়া যায়। হাসান আলী দাবি করেন, তিনি সরকারিভাবে বিলি হওয়া চাল লোকজনের কাছ থেকে ক্রয় করেছেন। কিন্তু দুই দিন পূর্বে সেখানে বিজিডির চাল বিতরণ হয়েছে। অল্প সময়ে এত পরিমাণ চাল তার সংগ্রহ করার কথা নয়। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযানে হবিগঞ্জ সদর থানার একদল পুলিশও অংশ নেয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

লুকড়া গ্রাম থেকে বিজিডির চালসহ ব্যবসায়ী আটক

আপডেট টাইম : ০৬:১৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১