ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

হাতিরঝিলে আজও দর্শনার্থীদের ভিড়

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ:পানিতে দুর্গন্ধ থাকলেও প্রাকৃতিক সৌন্দর্যের কারণে রাজধানীর হাতিরঝিলের যেন জুড়ি নেই। তাই অবসর কাটাতে অনেকে ছুটে আসেন এখানে। বিভিন্ন উৎসবেও এর প্রভাব পড়ে। ঈদুল ফিতরেও এর ব্যতিক্রম ঘটেনি।
ঈদের দিন (৫ জুন) বৃষ্টি থামার পর থেকেই হাতিরঝিলে ভিড় জমাতে শুরু করেন দর্শনার্থীরা। ঈদের পরদিন দর্শনার্থী সংখ্যা যেন আরও বেড়ে যায়। শুক্রবারও (৭ জুন) হাতিরঝিলে দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শনিবার ঈদের চতুর্থ দিনেও হাতিরঝিলে দর্শনার্থীদের বেশ উপস্থিতি রয়েছে। তবে তা গত তিন দিনের তুলনায় কম।
শনিবার (৮ জুন) বিকেলে হাতিরঝিলে দেখা যায়, মেঘলা আকাশ, মৃদু বাতাস বইছে। বিকেলের লালচে রোদ কোথাও পড়ছে, আবার কোথাও পড়েছে ছায়া। আলো-ছায়ার এ খেলা যেন হাতিরঝিলের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। ঝিলের ধারে ফুটেছে নানা রঙের ফুল। ঘন গাছপালা ও হালকা জঙ্গলে ঘিরে আছে ঝিলের চারপাশ। চারপাশেই রয়েছে অল্প-বিস্তর বসার সুবিধা। কেউ কেউ ঘন ঘাসের উপরই বসে সময় পার করছেন।
শ্যামলী থেকে আসা আব্দুর রাজ্জাক ছোট্ট তিন ভাগ্নে, বোনের স্বামী ও ছোট ভাইকে নিয়ে নিয়ে ঝিলে এসেছেন। তিনি বলেন, ‘এবার ঈদে গ্রামে যাওয়া হয়নি। তাই পরিবারের সবাই মিলে রাজধানীর বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখছি। এর আগে সাভারের জাতীয় স্মৃতিসৌধ দেখেছি, জিয়া উদ্যান ও সংসদ ভবন এলাকাও ঘুরে দেখেছি। আজ হাতিরঝিল এসেছি।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

হাতিরঝিলে আজও দর্শনার্থীদের ভিড়

আপডেট টাইম : ১০:২৮:১০ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০১৯