ঢাকা ১২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

সারাদেশে ২২৬ কোটি টাকার বেশী পশু বিক্রি হল ডিজিটাল পশুর হাটে

জ্যেষ্ঠ প্রতিবেদক : ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে জিডিটাল হাটে দুইশ’ ২৬ কোটি ৬২ লাখ ৪৩ হাজার ৫৬৮ টাকার গবাদি পশু বিক্রি হয়েছে। ১৯ জুলাই পর্যন্ত ডিজিটাল হাটে গরু ও মহিষ দুই লাখ ৪৪ হাজার ৯১০টি, ছাগল ও ভেড়া ৭৩ হাজার ৫৯৭টি বিক্রি হয়েছে। এ নিয়ে সারাদেশে মোট তিন লাখ ১৮ হাজার ৫০৭টি পশু বিক্রি হয়।

আজ মঙ্গলবার (২০ জুলাই) ই-কমার্স অ্যাসোসিয়েশন এ তথ্য জানিয়েছে।

সংগঠনটি জানায়, রাজধানীতে এক হাজার ৪২৯টি পশু ডিজিটাল হাটে সরাসরি বিক্রি হয়েছে। এর মধ্যে গরু ও মহিষ এক হাজার ৩২৪টি এবং ছাগল ও ভেড়া ১০৫টি। আর ২৬৪টি স্লটার বুকিং হয়েছে।

এসক্রো সার্ভিসের মাধ্যমে বিক্রি হয়েছে ২৩টি পশু। এসক্রো এমন একটি সেবা যেখানে একজন ক্রেতা পণ্য ক্রয়ের সময় যে মূল্য পরিশোধ করেন তা একটি তৃতীয় পক্ষের কাছে জমা থাকে। ক্রেতা তার কাঙ্ক্ষিত পণ্য বা সেবা বুঝে পেয়েছেন এমন নিশ্চয়তা দেয়ার পর সেই তৃতীয় পক্ষ বিক্রেতাকে মূল্য পরিশোধ করেন।

এর আগে গত ১৩ জুলাই উদ্বোধন করা হয় কোরবানির পশু বেচাকেনার অনলাইন প্ল্যাটফর্ম ‘দেশব্যাপী ডিজিটাল হাট’। ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এই হাটের উদ্বোধন করেন। সরকারের সার্বিক তত্ত্বাবধানে হওয়ায় এই হাট থেকে কেনাকাটা সম্পূর্ণ নিরাপদ বলে অনুষ্ঠানে জানানো হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

সারাদেশে ২২৬ কোটি টাকার বেশী পশু বিক্রি হল ডিজিটাল পশুর হাটে

আপডেট টাইম : ১১:০৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১