ঢাকা ০১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

গাইবান্ধায় মদপানে ২ জনের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে মদপানে দুই যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও পাঁচজন।

মৃতরা হলেন- মেহেদী হাসান সোহাগ (৩২) ও তৌফিকুজ্জামান সৈকত (৩০)। এর মধ্যে শুক্রবার (২৩ জুলাই) সকাল ১১টায় বগুড়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সোহাগের। বৃহস্পতিবার (২২ জুলাই) রাত ১০টার দিকে হাসপাতালে নেওয়ার সময় মারা যান সৈকত।

সোহাগ গোবিন্দগঞ্জ পৌর শহরের চক গোবিন্দ পাঠানপাড়ার আলমগীর হোসেন প্রধানের ছেলে এবং সৈকত চক গোবিন্দ ঝিলপাড়ার মোশারফ হোসেনের ছেলে।

আহতরা হলেন- চক গোবিন্দ পশ্চিম চৌমাথা এলাকার নুরুল ইসলামের ছেলে রানা (৩২), সাজু মিয়ার ছেলে রানা (২৮), মৃত বাদল চন্দ্রের ছেলে বাঁধন সরকার (২৬), বাপ্পী (২৮) ও অভি (৩০)।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) তাজুল ইসলাম জানান, মারা যাওয়ার কারণ উদ্ধারে পুলিশ তদন্তে নেমেছে। তবে মৃতদের পরিবারের পক্ষ থেকে থানায় কোনও অভিযোগ করা হয়নি।

এ বিষয়ে মেহেদী ও সৈকতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হয়নি। স্থানীয়রা জানান, সোহাগ, সৈকতসহ অসুস্থরা বৃহস্পতিবার রাতে একসঙ্গে বসে মদপান করেন। মদপানের প্রায় দুই ঘণ্টা পর তারা অসুস্থ হয়ে পড়েন। তাদেরকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে রাতে সৈকত এবং আজ সকালে সোহাগের মৃত্যু হয়। অসুস্থ অন্যরা বগুড়ার শজিমেক ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গোবিন্দগঞ্জ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শরিফুল ইসলাম জানান, সোহাগ, সৈকত ও রানা নামের তিন যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অ্যালকোহল জাতীয় কিছু পান করার ফলে তারা অসুস্থ হয়ে পড়েন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

গাইবান্ধায় মদপানে ২ জনের মৃত্যু

আপডেট টাইম : ১০:০৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১