ঢাকা ১১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত ফেনী কম্পিউটার ইনস্টিটিউট সংকটে ভরা নকল গিজার উৎপাদনের দায়ে কারখানা সিলগালা মাত্র ১৮ মাসে হাফেজ হলেন আলহাজ্ব আব্দুল মালেক মাতাব্বর মাদরাসার দুই শিক্ষার্থী নওগাঁয় প্রায় ৮০ বছর পুরানো (বিটিশ) আমলের কবরস্থ দখল করে ফসল চাষের অভিযোগ নজরুলের আদর্শে গড়তে হবে সাম্য ও মানবতার বাংলাদেশ : সংস্কৃতি প্রতিমন্ত্রী কৃষিতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধির ন্যায্য রুপান্তরের প্রস্তাবের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচী পালিত ধামইরহাটে ব্রিটিশ আমলের কবরস্থান দখল করে ফসল চাষের অভিযোগ  চট্টগ্রামের রাসমণি ঘাটে আগুনঃ পুড়ল জেলেদের স্বপ্ন, নিঃস্ব প্রায় শতাধিক পরিবার। শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতির কারণে যুক্তরাষ্ট্রের ডিএফসি’র অর্থায়ন প্রাপ্তি: মাহ্দী আমিন

ঈদের ছবির ব্যবসা প্রথম চার দিনের

বিনোদন ডেস্ক, সিটিজেন নিউজ: এবারের ঈদে মুক্তি পেয়েছিলো তিনটি ছবি। ছবি তিনটি হলো মালেক আফসারীর ”পাসওয়ার্ড”, সাকিব সনেটের ”নোলক” ও অনন্য মামুনের ”আবার বসন্ত”। এরমধ্যে জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান অভিনীত দুটি ছবি রয়েছে। যার মধ্যে একটি ছবির প্রযোজক তিনি নিজেই। এই দুটি ছবির মধ্যে শাকিবের বিপরীতে ”পাসওয়ার্ড” ছিলেন বুবলী ও ”নোলক” এ ছিলেন ববি হক। এছাড়া ”আবার বসন্ত” ছবিতে জুটি হিসেবে রয়েছেন গুণী অভিনেতা তারিক আনাম খান ও আলোচিত অভিনীত স্পর্শিয়া।
ঈদের চতুর্থ দিন শেষে ব্যবসায়িকভাবে এগিয়ে আছে আছে শাকিব খান প্রযোজিত ও মালেক আফসারী পরিচালিত ”পাসওয়ার্ড” ছবিটি। এই ছবিটি মুক্তি পেয়েছিলো ১৭৩টি হলে। একই নায়কের অভিনীত ও সাকিব সনেট পরিচালিত ”নোলক” ছবিটি ৭৬টি হলে মুক্তি পেলেও এই ছবিটিও বেশ ভালোই ব্যবসা করছে বলে জানা গেছে। একই নায়কের দুই ছবির মধ্যে গল্পের দিক দিয়ে ”নোলক” অনেকটাই আগানো বলে মন্তব্য করেছেন অনেক দর্শকই। আবার ”পাসওয়ার্ড” ছবিটির তুরুস্কে শুটিং হওয়া গানেরও প্রশংসা পেয়েছে বেশ। তারিক আনাম খান ও স্পর্শিয়া অভিনীত ”আবার বসন্ত” ছবিটির ব্যবসা এখন পর্যন্ত তেমন উল্লেখ্যযোগ্য কিছু নয়।

স্টার সিনেপ্লেক্সে ঈদের তিনটি ছবিই মুক্তি পেয়েছে। এর মধ্যে ”পাসওয়ার্ড” এর প্রতিদিন চারটি করে শো হচ্ছে আর ”নোলক” ও ”আবার বসন্ত”র শো হচ্ছে একটি করে। প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি জানান,দর্শক আগ্রহ ও ব্যবসায়িক দিক তুলনা করলে ”পাসওয়ার্ড” এগিয়ে আছে। প্রতিটি শো-ই হাউসফুল। ”নোলক”ও দেখছেন দর্শকরা। আর ”আবার বসন্ত” নিয়ে এখন পর্যন্ত তেমন কিছু বলার নেই।

ঈদের প্রথম দিন বাংলাদেশের খেলার কারণে তিনটি ছবিরই এক-দুটি শো ছাড়া দর্শক সাড়া আশানুরূপ ছিল না। তবে ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিন থেকেই বদলাতে শুরু করেছে সেই চিত্র। রাজধানীর কয়েকটি সিনেমা হল ও রাজধানীর বাইরের বেশ কয়েকটি হলে খোঁজ নিয়ে এমনটাই জানা গেছে। হল ব্যবসায়ীরা আশাবাদী আগামী কয়েকদিনে ঈদের ছবির আরো জমে উঠবে বলে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত ফেনী কম্পিউটার ইনস্টিটিউট সংকটে ভরা

ঈদের ছবির ব্যবসা প্রথম চার দিনের

আপডেট টাইম : ১১:৫৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুন ২০১৯