ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

পেট্রলবোমা কালচার আওয়ামী লীগের আবিষ্কৃত: রিজভী

নিজস্ব প্রতিবেদক, সিটিজেন নিউজ: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ‘বোমাসদৃশ’ বস্তুর সঙ্গে বিএনপির যোগসাজশ আছে কি না-খতিয়ে দেখা দরকার-তথ্যমন্ত্রীর এই বক্তব্যের কড়া সমালোচনা করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। উল্টো আওয়ামী লীগকে দোষারোপ করে রিজভী বলেছেন, ‘পেট্রলবোমা কালচার আওয়ামী লীগের আবিষ্কৃত। সেটা তথ্যমন্ত্রী এড়িয়ে গেলেও দেশবাসী ঠিকই জানে।’

রবিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন রিজভী।
গত বৃহস্পতিবার বিএসএমএমইউয়ের প্রশাসনিক ভবনের তৃতীয় তলার রেজিস্ট্রারের কক্ষের সামনে থেকে বোমাসদৃশ একটি বোতল উদ্ধার করে পুলিশ। বিএসএমএমইউয়ের আরেকটি ভবনের কেবিন ব্লকে বিএনপি চেয়ারপারসন কারাবন্দী খালেদা জিয়া চিকিৎসাধীন। ওই ঘটনার পর দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, বোমাসদৃশ বোতল উদ্ধারের পেছনে ওপর মহলের নীলনকশা রয়েছে।

শনিবার বিএনপির এই অভিযোগ নিয়ে কথা বলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, ‘পেট্রলবোমার সঙ্গে বিএনপির কর্মীরা বেশ পরিচিত। বিএসএমএমইউয়ের প্রশাসনিক ভবনে পাওয়া বোমাসদৃশ বস্তুর সঙ্গে বিএনপির যোগসাজশ আছে কি না, তা খতিয়ে দেখা উচিত।’
তথ্যমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘বিএসএমএমইউ একটি সরকারি প্রতিষ্ঠান। সেখানে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ওই এলাকায় তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ গোয়েন্দাদের সার্বক্ষণিক নজরদারি থাকার কথা। যেখানে সরকারি অনুমোদন ছাড়া কাকপক্ষীও ঢুকতে পারে না, সেই বিএসএমএমইউতে বোমাসদৃশ বোতল উদ্ধারের ঘটনায় তথ্যমন্ত্রী এখন বিএনপির যোগসূত্র খুঁজছেন। এজন্যই বলেছি, আওয়ামী নেতারা চরম মিথ্যাচার দিয়ে নিজেদের ষড়যন্ত্র ঢাকতে পারঙ্গম।’
রিজভী বলেন, ‘গত বছরের নির্বাচন ঘিরে দেশজুড়ে গায়েবি মামলা, মৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা, পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তির নামে মামলা, পবিত্র হজ পালনরত ব্যক্তির নামে মামলায় প্রমাণিত হয়েছে, আওয়ামী লীগ নিজেরা অপকর্ম করে অন্যের ওপর দায় চাপায়। বিএসএমএমইউতে পেট্রল বোমাসদৃশ বোতলও ক্ষমতাসীন মহলের ষড়যন্ত্রের অংশ। এটা কী উদ্দেশ্যে করা হয়েছে, এটাও দেশবাসীর কাছে পরিষ্কার। তবে জনগণের ওপর জবরদস্তি করে মিথ্যা কথার মায়াজাল বিস্তার করা যায় না

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু

পেট্রলবোমা কালচার আওয়ামী লীগের আবিষ্কৃত: রিজভী

আপডেট টাইম : ০৫:১৭:০০ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০১৯