ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

রাজশাহীতে একদিনে আরও ১৭ জনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনা আক্রান্ত আরও পাঁচ জন মারা গেছেন। একই সময় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ১০ জন। এছাড়া করোনামুক্ত হয়ে পরবর্তী স্বাস্থ্য জটিলতায় মারা গেছেন দুই জন। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল ৮টার মধ্যে করোনা ইউনিটে এই ১৭ জনের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পাবনার পাঁচ জন, রাজশাহীর চার, নাটোরের তিন, কুষ্টিয়ার দুই, চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়ার একজন করে রোগী রয়েছেন। এদের মধ্যে ৯ জন পুরুষ এবং আট জন নারী।

মৃতদের মধ্যে ছয় জনের বয়স ৬১ বছরের ওপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিন জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে চার, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে এক, ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যে দুই এবং ১১ থেকে ২০ বছর বয়সের মধ্যে একজন রোগী রয়েছেন।

এ নিয়ে চলতি মাসে (১ জুলাই থেকে ২৯ জুলাই সকাল পর্যন্ত) হাসপাতালের করোনা ইউনিটে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৪০ জনে। এর মধ্যে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১৭২ জন। আর শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে ভর্তি হওয়ার পর নমুনা পরীক্ষার আগেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৩৩১ জন। বাকি ৩৭ জন মারা যান করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছে ৫২ জন। এর মধ্যে রাজশাহীর ২৩ জন, নাটোরের ১৫, নওগাঁর চার, পাবনার পাঁচ, কুষ্টিয়া ও চাঁপাইনবাবগঞ্জের দুই জন করে ও মেহেরপুরের একজন রোগী রয়েছেন।

এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩২ জন। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটের ৫১৩ বেডের বিপরীতে ভর্তি আছেন ৪১৫ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছেন ১৯ রোগী।

করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ১৯২ জনের করোনা পজিটিভ রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৭২ জন। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন আছেন ৫১ জন।

পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, বুধবার রাতে দুটি ল্যাবে রাজশাহী জেলার ৪২৯ জনের নমুনা পরীক্ষা করে ১২৪ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। শনাক্তের হার ২৮ দশমিক ৯০ শতাংশ। এর আগের দিন মঙ্গলবার শনাক্তের হার ছিল ২২ দশমিক ৭৬ শতাংশ। এছাড়াও গত সোমবার ছিল ২২ দশমিক ৫১ শতাংশ, গত রবিবার ৩০ দশমিক ৭৮ শতাংশ এবং গত শনিবার ছিল ৪৫ দশমিক শূন্য ৭ শতাংশ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

রাজশাহীতে একদিনে আরও ১৭ জনের মৃত্যু

আপডেট টাইম : ০৫:৩৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১