ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

হুইসেলের উদ্যোগে শিশু-কিশোরদের ফ্রি কোডিং কর্মশালা

তথ্যপ্রযুক্তি ডেস্ক : ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে শিশু-কিশোরদের অংশগ্রহণ নিশ্চিতে শিশু-কিশোরদের নিয়ে ফ্রি কোডিং কর্মশালার আয়োজন করে শিশু কিশোর ম্যাগাজিন ও ই-লার্নিং প্ল্যাটফর্ম হুইসেল।

এ কর্মশালা আয়োজনে সহযোগিতা করে মালয়েশিয়া ভিত্তিক তারুণ্যনির্ভর সংগঠন ইয়ুথ হাব। ৩০ জুলাই (শুক্রবার) সন্ধ্যা ৭.৩০ এ ভার্চুয়ালি কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় ৬২ জন শিশু-কিশোর ও তাদের অভিভাবকরা অংশগ্রহণ করেন।

আনিকা নায়ার তুর্ণার সঞ্চালনায় কর্মশালায় হুইসেল এর প্রতিষ্ঠাতা ও সিইও আরেফীন দিপু ও ইয়ুথ হাবের কোষাধ্যক্ষ রাদিয়া রাইয়ান চৌধুরী শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। তিন ঘণ্টাব্যাপী কর্মশালাটি পরিচালনা করেন ইয়ুথ হাবের সভাপতি পাভেল সারওয়ার, ক্ষুদে কোডার নুসাইবা, সারাফ ও সিনান।

শিশুদের কাছে আকর্ষণীয় এবং বিনোদনমূলক কন্টেন্ট এর সমন্বয়ে শিশুদের কোডিং শেখানো হয় এই কর্মশালায়।

ভার্চুয়ালি শুরু হওয়া এই কর্মশালাটি দুইমাসব্যাপী চলবে। কর্মশালায় স্ক্র্যাচ প্রোগ্রামিং, পাইথন প্রোগ্রামিং ও এপইনভেন্টর শেখানো হচ্ছে বলে জানিয়েছেন ইয়ুথ হাবের প্রেসিডেন্ট পাভেল সারওয়ার।

উল্লেখ্য, হুইসেল একটি শিশু কিশোর ম্যাগাজিন এবং ই লার্নিং প্ল্যাটফর্ম। শিশুদের কাছে ই-লার্নিং জনপ্রিয় করার উদ্যেশ্যে কাজ করছে প্ল্যাটফর্মটি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

হুইসেলের উদ্যোগে শিশু-কিশোরদের ফ্রি কোডিং কর্মশালা

আপডেট টাইম : ০৭:৫২:১৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১