ঢাকা ০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

বন্ধ হওয়া উচিত সব অবৈধ অনলাইন টিভি : খোকন

জ্যেষ্ঠ প্রতিবেদক : আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্যপদ থেকে অব্যাহতি পাওয়া হেলেনা জাহাঙ্গীরের ‘অবৈধ’ জয়যাত্রা টিভি বন্ধ হলে সব অবৈধ অনলাইন টিভি বন্ধ হওয়া উচিত বলে মনে করেন প্রধানমন্ত্রীর সাবেক উপ-প্রেস সচিব ও সাংবাদিক আশরাফুল আলম খোকন। শনিবার নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে এ অভিমত ব্যক্ত করেন তিনি।

উচ্চতর ডিগ্রির জন্য বিদেশে অধ্যয়নরত আশরাফুল আলম খোকন লেখেন, মূলধারার পত্রিকা কিংবা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তাদের দেখা যেত না। কিন্তু নামসর্বস্ব এবং অনুমতিবিহীন এসব অনলাইন টিভির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তাদের সরব উপস্থিতি থাকে। এই ‘তাদের’ বলতে যাদের বুঝিয়েছি তারা বিভিন্ন পেশার হোমরাচোমরা। এই বেশির ভাগ অনলাইন টিভির মালিক হচ্ছে নামিদামি তথাকথিত কিছু মহিলা উদ্যোক্তা (!)। অনেক ছেলে উদ্যোক্তাও এই অনলাইন টিভি করেছেন।

আশরাফুল আলম খোকন আরও বলেন, যেখানে একটি টিভি চ্যানেল চালাতে হিমশিম খাচ্ছেন মূলধারার টিভি চ্যানেলের মালিকরা, সেখানে এ নামসর্বস্বরা নামি দামি হোটেলে জমকালো অনুষ্ঠান করে। তাদের আয়ের উৎস কি কেউ জানে না। ওই সব অনুষ্ঠানে ফুল নিয়ে সেজেগুজে হোমরাচোমরারা হাজির হন। দেখলে মনে হয় বিয়ে বাড়িতে আসছেন।

খোকনের অভিমত, হেলেনা জাহাঙ্গীরের টিভির মতো এমন অবৈধ ভুঁইফোড় অনেক অনলাইন টিভি আছে। মাননীয় তথ্যমন্ত্রী বললেন, এর সবই অবৈধ। এটা বন্ধ হলে ওই অবৈধগুলোও বন্ধ হওয়া উচিত। অধিকাংশের কাজই হচ্ছে কোনো না কোনো ধান্ধা আর ব্ল্যাকমেইল করা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

বন্ধ হওয়া উচিত সব অবৈধ অনলাইন টিভি : খোকন

আপডেট টাইম : ১০:২৫:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১