ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

গণটিকা কর্মসূচির দাবি জিএম কাদেরের

জ্যেষ্ঠ প্রতিবেদক : করোনামহামারি নিয়ন্ত্রণে পরিকল্পিত লকডাউন ও ব্যাপক হারে গণটিকা কর্মসূচি শুরু করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

সোমবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘করোনা মহামারি নিয়ন্ত্রণে প্রয়োজন পরিকল্পিত লকডাউন আর ব্যাপকহারে গণটিকা কর্মসূচি। লকডাউন বলুন আর টিকা কর্মসূচি বলুন সবখানে দেখা যাচ্ছে চরম সমন্বয়হীনতা, বিশৃঙ্খলা। সে কারণে কমছে না করোনার ভয়াবহ সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা।’

হঠাৎ করে শিল্পকারখানা খুলে দেওয়ার নামে শ্রমিকদের ভোগান্তিতে সরকারের কড়া সমালোচনা করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘অপরিকল্পিত লকডাউনের নামে শ্রমিকদের প্রতি যে উদাসীনতা দেখানো হয়েছে তা সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। অদূরদর্শী সিদ্ধান্তের কারণে এক বছরের মাথায় আবারও শ্রমিকদের পায়ে হেঁটে, কয়েকগুণ বেশি টাকা খরচ করে রাজধানীতে ফিরতে হয়েছে। যে সব শ্রমিক দেশের সমৃদ্ধির জন্য অর্থনীতির চাকা সচল রাখে তাদের সঙ্গে অশোভন ও নির্মম আচরণ করা হয়েছে। চাকরি বাঁচাতে শ্রমজীবী মানুষ গাদাগাদি করে আবার অনেকেই পায়ে হেঁটে চরম ভোগান্তিতে ঢাকায় ফিরেছেন। এসব কারণে উপেক্ষিত হয়েছে স্বাস্থ্যবিধি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

গণটিকা কর্মসূচির দাবি জিএম কাদেরের

আপডেট টাইম : ১২:১৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১