ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

জনগণের প্রত্যাশা পূরণে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: জনগণের প্রত্যাশা পূরণে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

সচিবালয়ে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তৃতাকালে এ আহ্বান জানান তিনি।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘সরকারি কর্মচারীদের কাছে জনগণের প্রত্যাশা অনেক। এ প্রত্যাশা পূরণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।’

ফরহাদ হোসেন বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। জনসেবা প্রদানে এ মন্ত্রণালয় ও অধীনস্ত প্রতিষ্ঠানসমূহ অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ সুনাম ধরে রেখে দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা প্রদান করতে হবে।’

‘জনপ্রশাসন মন্ত্রণালয়ে মেধাবী ও অভিজ্ঞ কর্মকর্তারা কর্মরত রয়েছেন। তাদের এ মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জনগণের কল্যাণ ও দেশের উন্নয়নে কাজ করে যেতে হবে,’ বলেন প্রতিমন্ত্রী।

এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দফতর প্রধানসহ জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

জনগণের প্রত্যাশা পূরণে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান

আপডেট টাইম : ০৯:১৫:৪১ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০১৯