ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

রূপগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৪ জনের মরদেহ হস্তান্তর

বিশেষ প্রতিবেদক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় আগুনে নিহত ৪৮ জনের মধ্যে ২৪ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। আজ বুধবার (৪ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গের সামনে স্বজনদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়।

এ সময় মরদেহ দাফনের জন্য ২৫ হাজার টাকা করে দেয়া হয় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে।

নাম-ঠিকানা মিলিয়ে স্বাক্ষর করে টাকা গ্রহণের পর স্বজনদের কাছে মরদেহগুলো বুঝিয়ে দিয়ে অ্যাম্বুলেন্সে তুলে দেয়া হয়। মরদেহ হস্তান্তরের সময় স্বজনদের কান্না আর আহাজারিতে ঢাকা মেডিকেল কলেজের মর্গ এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।

এর আগে মরদেহ নিতে সকাল থেকে ঢামেক হাসপাতাল মর্গে আসতে থাকেন স্বজনরা। এরপর একে একে নাম ধরে ডেকে সিআইডি কর্মকর্তারা মরদেহ হস্তান্তরের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য লিখে নেন। সবশেষ দুপুরে মরদেহ হস্তান্তর কার্যক্রম শুরু হয়। বাকি ২৪টি মরদেহ শনিবার (৭ আগস্ট) হস্তান্তর করা হবে বলে জানান সিআইডি কর্মকর্তারা।

সিআইডির ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরির কর্মকর্তা রুমানা বলেন, ‘মরদেহগুলো এমনভাবে পুড়েছে যে, এগুলো স্বজনরা দেখে চিনতে পারবেন না। এ জন্য ডিএনএ’র মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়।’ এ মরদেহগুলো স্বজনদের না দেখাই ভালো বলে তিনি মন্তব্য করেন।

সিআইডি পুলিশের এডিশনাল ডিআইজি (ঢাকা ও ময়মনসিংহ বিভাগ) ইমাম হোসাইন জানান, ডিএনএ পরীক্ষা শেষে ৪৮ জনের মধ্যে ৪৫ জনের পরিচয় শনাক্ত হয়েছে। তাদের মধ্যে হস্তান্তর করা হয়েছে ২৪ জনের মরদেহ। অবশিষ্ট ২১ জনের মরদেহ শনিবার হস্তান্তর করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

রূপগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৪ জনের মরদেহ হস্তান্তর

আপডেট টাইম : ০৯:০০:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১