ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

ডেঙ্গু নিয়ন্ত্রণে দলমত নির্বিশেষে সবাইকে কাজ করার আহ্বান বাবলার

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু নিয়ন্ত্রণে দলমত নির্বিশেষে সকল শ্রেণি পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা।

আজ বুধবার (৪ আগস্ট) শ্যামপুর খন্দকার রোডে ডেঙ্গু প্রতিরোধে শ্যামপুর-কদমতলীর ৭ নম্বর ওয়ার্ডে সাত দিনব্যাপী এডিস মশা নিধনের কীটনাশক ছিটানো কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

বাবলা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ইতোমধ্যে ব্যাপক কার্যকর কর্মসূচি গ্রহণ করেছেন। আমাদের পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের নির্দেশে নির্বাচনী এলাকায় আমি এডিস মশা নির্মূলে কীটনাশক ছিটানো কর্মসূচি পরিচালনা করছি।

তিনি বলেন, প্রতিটা পরিবারের সদস্যদের উচিত নিজেদের ও সমাজের মানুষকে ডেঙ্গুর হাত থেকে বাঁচানোর জন্য অবশ্যই নিজ আঙ্গিনা ও বাড়ির ছাদ পরিষ্কার রাখা। এছাড়া এডিস মশা জন্মানোর আশঙ্কা রয়েছে এমন স্থানগুলোকে অবশ্যই পরিষ্কার রাখতে স্ব-স্ব এলাকার রাজনৈতিক নেতাকর্মী ও সামাজিক সংগঠন এবং সুশীল সমাজের ব্যক্তিদের এগিয়ে আসতে হবে।

বাবলা আরও বলেন, করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার যেভাবে বেড়ে চলছে, তাতে আমরা যদি এখনও সচেতন না হই, তাহলে আমাদের চরম দুর্ভোগ পোহাতে হবে। তাই সকলকে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রেখে চলা ও করোনা প্রতিরোধে টিকা গ্রহণ করা জরুরি।

শ্যামপুর-কদমতলী থানা জাতীয় পার্টির যৌথ উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুজন দে, যুগ্ম প্রচার সম্পাদক শেখ মাসুক রহমান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

ডেঙ্গু নিয়ন্ত্রণে দলমত নির্বিশেষে সবাইকে কাজ করার আহ্বান বাবলার

আপডেট টাইম : ০৯:৪৯:৩২ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১