ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ভারত থেকে আমদানি হচ্ছে ৫০ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল

নিজস্ব প্রতিবেদক : ভারত থেকে ১৬০ কোটি টাকা ব্যয়ে ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

আজ বুধবার (৪ আগস্ট) দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালি ২০তম অর্থনৈতিক বিষয় সংক্রান্ত সভা ও ২৬তম সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিকেলে অনলাইন ব্রিফিংয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।
তিনি জানান, খাদ্য মন্ত্রণালয়ের অধীনে খাদ্য অধিদফতর থেকে ২০২১-২২ অর্থবছরের জন্য ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল ভারতের এম/এস বাগাদিয়া ব্রাদারস প্রাইভেট লিমিটেডের কাছ থেকে ১৬০ কোটি ২২ লাখ ১১ হাজার ২০০ টাকায় কেনার অনুমোদন দেয়া হয়েছে। প্রতি মেট্রিক টন চালের দাম পড়বে ৩৭৭.৮৮ ডলার। এছাড়া খাদ্য অধিদফতর থেকে ৩২০ কোটি ২৩ লাখ ৪৯ হাজার ৪০ টাকায় চাল প্রক্রিয়াকরণের জন্য একটি সাইলো কেনার অনুমোদন দেয়া হয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনে সড়ক ও জনপথ অধিদফতর থেকে ‘ঝিনাইদহ-কুষ্টিয়া-পাকশী-দাশুরিয়া জাতীয় মহাসড়কের কুষ্টিয়া শহরাংশ ৪-লেনে উন্নীতকরণসহ অবশিষ্টাংশ যথাযথ মানে উন্নীতকরণ প্রকল্পের প্যাকেজ নম্বর-ডব্লিউডি-০৫’-এর পূর্ত কাজ যুক্তভাবে রিলায়েবল বিল্ডার্স লিমিটেড এবং আবেইদ মনসুর কন্সট্রাকশনের কাছ থেকে ১৪৫ কোটি ৪৯ লাখ ৮৬ হাজার ১৩ টাকায় ক্রয় প্রস্তাব পুনর্মূল্যায়নের অনুমোদন দেয়া হয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) থেকে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার ১১১ কোটি ৫৯ লাখ ২৪ হাজার ৪৩৭ টাকায় কেনার অনুমোদন দেয়া হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) থেকে টিএসপি কমপ্লেক্স লিমিটেডের জন্য ১০ হাজার মেট্রিক টন (+৫%) ফসফরিক এসিড ৫৭ কোটি ৩৩ লাখ ৯৫ হাজার ৫১০ টাকায় কেনার অনুমোদন দেয়া হয়েছে।

এছাড়া গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদফতর থেকে ‘ঢাকাস্থ মিরপুর পাইকপাড়ায় সরকারি কর্মকর্তা/কর্মচারীদের জন্য বহুতল আবাসিক ফ্ল্যাট নির্মাণ’-এর চারটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ভারত থেকে আমদানি হচ্ছে ৫০ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল

আপডেট টাইম : ০৯:৫২:০৭ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১