ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রাঘাতে ১৬ বরযাত্রীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীর পাড়ে একটি টিনের ঘরে বজ্রাঘাতে ১৬ বরযাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন ১৪ জন। বুধবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার চরপাঁকা ইউনিয়নের আলিনগর ঘাটে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাকিব আল রাব্বি। তিনি বলেন, ‘লাশগুলো উদ্ধার করে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। আহতদের সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বলেন, ‘সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়ন থেকে বর পক্ষ পাঁকা ইউনিয়নের পাঁকা গ্রামে নৌকাযোগে কনের বাড়িতে যাচ্ছিল। এ সময় বৃষ্টি শুরু হলে নদীর পাড়ের একটি টিনের চালার নিচে আশ্রয় নেন তারা। তখন বজ্রাঘাতে ঘটনাস্থলেই ১৬ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ১২ জন পুরুষ ও চার জন নারী। আলীনগর ঘাট থেকে লাশগুলো উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. মেহেরুল ইসলাম বলেন, ‘এ পর্যন্ত ১৬ জনের লাশ উদ্ধার করেছি। ১৪ জনকে জীবিত উদ্ধার করে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’

তিনি বলেন, ‘বউভাতের অনুষ্ঠানে যাচ্ছিলেন ৪০ জন বরযাত্রী। বজ্রাঘাতে ঘটনাস্থলেই ১৬ জনের মৃত্যু হয়। অন্যরা সুস্থ আছেন বলে স্বজনরা আমাদের জানিয়েছেন।’

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. ছাবের আলী প্রামাণিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘৪০ বরযাত্রী ছিলেন। ১৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ১০ জন সুস্থ আছেন। কেউ নিখোঁজ নেই।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রাঘাতে ১৬ বরযাত্রীর মৃত্যু

আপডেট টাইম : ১০:৩৬:০৮ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১