ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক হিসেবে জাতি গঠনে নিবেদিত ছিলেন শেখ কামাল : তাপস

নিজস্ব প্রতিবেদক : শেখ কামালের পদ-পদবি-ক্ষমতার প্রতি আকর্ষণ ছিল না। তিনি একজন আধুনিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক হিসেবে জাতি গঠনে নিজেকে নিবেদিত করেছিলেন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকীতে বনানী কবরস্থানে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে শেখ তাপস এসব কথা বলেন।
শেখ তাপস বলেন, শহীদ শেখ কামাল জাতির পিতার সুযোগ্য সন্তান হওয়া সত্বেও নিজেকে জাতি গঠনে নিবেদিত করেছিলেন। কোনো পদ-পদবি-ক্ষমতার প্রতি তার আকর্ষণ ছিল না। একজন সাংস্কৃতিক কর্মী, একজন আধুনিক ক্রীড়া সংগঠক হিসেবে জাতি গঠনে তিনি নিজেকে নিবেদিত করেছিলেন।

তিনি বলেন, শহীদ শেখ কামাল যে স্বপ্ন দেখেছিলেন, ক্রীড়াঙ্গন হবে বহির্বিশ্বে বাংলাদেশকে পরিচিত করার অন্যতম উপাদান। আজ বাংলাদেশ ক্রিকেটে অস্ট্রেলিয়াকে হারায়। তাই আজ শহীদ শেখ কামালকে বিশেষ করে মনে পড়ছে।

শেখ কামালের জীবন হতে প্রজন্ম থেকে প্রজন্ম অনুপ্রেরণা গ্রহণ করবে জানিয়ে মেয়র তাপস বলেন, একজন নাগরিক হিসেবে শেখ কামালের দেশপ্রেম, দেশের প্রতি ভালোবাসা এবং দেশ গঠনে নিঃস্বার্থভাবে নিজেকে নিয়োজিত করার আকাঙ্ক্ষা, নিজেকে উৎসর্গ করার যে অনুপ্রেরণা তার মধ্যে বিরাজমান ছিল, তা শুধু আজকের প্রজন্মই নয়, প্রজন্ম থেকে প্রজন্ম গ্রহণ করবে।
এর আগে ডিএসসিসি মেয়র শেখ কামালের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ এবং তার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোরশেদ হোসেন কামালসহ ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক হিসেবে জাতি গঠনে নিবেদিত ছিলেন শেখ কামাল : তাপস

আপডেট টাইম : ০৭:০০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১