ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ৫ লাখ টাকা করে পাবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে : চিফ প্রসিকিউটর বগুড়ায় ৪০০ একরের শিল্পপার্ক স্থাপনের পরিকল্পনা সরকারের সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ৫ লাখ টাকা করে পাবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী দক্ষিণখানে বাসা থেকে বের হয়ে নিখোঁজ কিশোর জয়নাল, থানায় জিডি এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক টেকসই গণতন্ত্রের জন্য রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী সরকারি ভাবে নিবন্ধিত হলো জাতীয় ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা VARDS সুনামগঞ্জের দিরাইয়ে ১৪৪ ধারা উপেক্ষা করে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ উল্লাপাড়ার বাঙ্গালা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডকে আধুনিক মডেল ওয়ার্ড করার প্রত্যয় হাফিজুর রহমানের

কৃষি শুমারি ২০১৯ উপলক্ষে নিজের কৃষির তথ্য দিলেন রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক,সিটিজেন নিউজ:কৃষি শুমারি ২০১৯ উপলক্ষে নিজের কৃষি পণ্যের তথ্য-উপাত্ত প্রদান করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রোববার সন্ধ্যায় বঙ্গভবনে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের উপস্থিতিতে তিনি এ তথ্য-উপাত্ত দেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, কৃষি শুমারির অংশ হিসেবে গণনাকারীরা রাষ্ট্রপতির কাছ থেকে খাদ্যশস্য, মৎস্য ও পশুসম্পদ, ভূমি ব্যবহার, আবাদি জমির পরিমাণ, হাঁস-মুরগির সংখ্যা, কৃষি যন্ত্রপাতি, খাদ্য নিরাপত্তা সম্পর্কে তথ্য-উপাত্ত সংগ্রহ করেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কৃষি শুমারি খুবই গুরুত্বপূর্ণ কর্মসূচি বলে উল্লেখ করেন। শুমারি চলাকালে প্রকৃত ও সঠিক তথ্য সংগ্রহ করতে তিনি গণনাকারীদের উপদেশ দেন।
তিনি বলেন, কৃষি শুমারি বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি ত্বরান্বিতকরণে যথাযথ পরিকল্পনা প্রণয়নে সহায়তা করবে। এ সময় পরিকল্পনামন্ত্রী কৃষি শুমারি ২০১৯ এর সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতিকে মন্ত্রী জানান, আজ থেকে শুরু হওয়া কৃষি শুমারি ২০১৯ আগামী ২০ জুন পর্যন্ত চলবে। এ সময় গণনাকারীরা মাঠপর্যায়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করবেন। প্রায় দেড় লাখ গণনাকারী দেশব্যাপী এ কাজ চালিয়ে যাবেন।

এ সময় পরিকল্পনা ও তথ্য বিভাগের সচিব সুরেন্দ্র নাথ চক্রবর্তী, বাংলাদেশ ব্যুরো অব স্ট্যাটিস্টিক্সের (বিবিএস) মহাপরিচালক কৃষ্ণ গায়েন এবং রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ৫ লাখ টাকা করে পাবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী

কৃষি শুমারি ২০১৯ উপলক্ষে নিজের কৃষির তথ্য দিলেন রাষ্ট্রপতি

আপডেট টাইম : ১২:০৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০১৯