ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন নবনিযুক্ত গাইবান্ধা ডিসিকে বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা। সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা রিংকি হত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত

সাংবাদিক জাকারিয়া মুক্তার ইন্তেকাল

অনলাইন ডেস্ক,সিটিজেন নিউজ: সময় টেলিভিশনের বার্তা সম্পাদক জাকারিয়া মুক্তা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। শনিবার (৮ জুন) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ৫১ বছর বয়সী এ সাংবাদিকের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকদের বরাত দিয়ে তার এক স্বজন জানিয়েছেন।

মুক্তার স্ত্রীর বড় ভাই সালেহ মোহাম্মদ আশরাফুল হক বলেন, শনিবার বিকেল ৪টা পর্যন্ত তিনি অফিস করেছেন। অফিস শেষে মিরপুরের শেওড়াপাড়ার বাসায় চলে আসেন। বাসায় খেয়ে ঘুমিয়ে পড়েন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘুম থেকে উঠে অসুস্থ বোধ করেন। এরপর রাত সাড়ে ৮টার দিকে তাকে আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দিনাজপুরের দৈনিক উত্তরা পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন জাকারিয়া মুক্তা। এরপর কাজ করেন সাপ্তাহিক অর্থনীতি, দৈনিক দিনের শেষে, খোলা কাগজ, আজকালের খবরে। গত পাঁচ বছর ধরে তিনি সময় টেলিভিশনে বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

জাকারিয়া মুক্তার গ্রামের বাড়ি নীলফামারী সদরের মাস্টারপাড়ায়। সময় টেলিভিশনের সামনে জানাজার পর রাতেই তার মরদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়া হয়েছে।

রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার সাবেক সভাপতি জাকারিয়া মুক্তার মৃত্যুতে সমিতির বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ চৌধুরী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদন্নবী শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন

সাংবাদিক জাকারিয়া মুক্তার ইন্তেকাল

আপডেট টাইম : ১২:১৯:২৫ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০১৯