ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

শিবগঞ্জে বিদ্যুৎস্পর্শে কৃষকের মৃত্যু

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে বিদ্যুৎস্পর্শে হয়ে রবিউল ইসলাম (৪৫) নামের এক কৃষক মারা গেছেন। রবিবার সকাল ৭টার দিকে উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নে নিজ জমিতে বৈদ্যুতিক তারে জড়িয়ে গিয়ে তিনি মারা যান। রবিউল উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের আলীগ্রাম দক্ষিণপাড়া গ্রামের ভোলার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিউলের জমির পাশের মান্দারগাড়ি নামে একটি পুকুরে মাছ ধরার জন্য পানি সেচ দেওয়ার কাজ চলছিল। এই পানি শুকানোর জন্য বৈদ্যুতিক সংযোগ দিয়ে মটোর বসানো হয়। সেই বৈদ্যুতিক লাইনের তার রবিউলের জমির ওপর দিয়ে টানা হয়েছিল।

রবিবার সকালে সেই জমিতে নিড়ানির কাজ করতে যান রবিউল। নিড়ানি দেওয়ার একপর্যায়ে অসাবধানতাবশত তারে জড়িয়ে বিদ্যুতায়িত হন রবিউল। পরে আশপাশের জমিতে থাকা অন্য কৃষকরা বিদ্যুৎস্পর্শে হওয়ার বিষয়টি বুঝতে মোটরের লাইন বন্ধ করতে যান। কিন্তু ততক্ষণে রবিউল মারা যান। পরে স্থানীয়রা রবিউলের লাশ উদ্ধার করেন এবং পুলিশে খবর দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে শিবগঞ্জ থানার এসআই জিল্লুর রহমান উপস্থিত হন। তিনি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিজের জমির ওপর বিদ্যুতের তারে জড়িয়ে রবিউল মারা গেছেন। জমির ওপর এভাবে বিদ্যুতের তার কেন টানা হলো বিষয়টি খতিয়ে দেখা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

শিবগঞ্জে বিদ্যুৎস্পর্শে কৃষকের মৃত্যু

আপডেট টাইম : ০৮:৫১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১