ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

বগুড়ায় একদিনে করোনা শনাক্ত হয়ে ১৩ জনের মৃত্যু

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় রবিবার দুপুর পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাস ও উপসর্গে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় পাঁচ জন এবং উপসর্গে আট জন মারা যান। এ সময় শনাক্ত হয়েছেন আরও ৯১ জন। জেলায় মোট মারা গেছেন ৬২২ জন। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দিয়েছেন।

করোনায় মৃত পাঁচ জনের মধ্যে বগুড়া জেলার বাসিন্দা তিন জন হলেন– সদরের তানিয়া পারভিন (৩২), শাজাহানপুরের লোকমান আলী (৭২) এবং সারিয়াকান্দির লজ্জাতুন নেছা (৮০)।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, রবিবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৫৫২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাবে ২৮২ জনের নমুনায় ৫৭ জন এবং অ্যান্টিজেন পরীক্ষায় ১১৮ জনের মধ্যে ১৮ জন করোনা পজিটিভ শনাক্ত হন। ঢাকায় পাঠানো ১৩২ জনের নমুনা পরীক্ষায় ১৪ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া বগুড়া টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতাল ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে ১৮ জনের নমুনায় দুজন শনাক্ত হন। শনাক্ত ৯১ জনের মধ্যে সদরে ৩৫ জন, শেরপুরে ২৩ জন, শাজাহানপুরে আট জন, গাবতলী ও কাহালুতে পাঁচ জন করে, শিবগঞ্জ, আদমদীঘি, সারিয়াকান্দি ও নন্দীগ্রামে তিন জন করে, সোনাতলায় দুজন এবং ধুনটে একজন রয়েছেন। শনাক্তের হার ১৬ দশমিক ৪৮ শতাংশ।

সূত্রটি আরও জানায়, এ পর্যন্ত জেলায় মোট করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ২০ হাজার ২৯৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৮৩২ জন। বর্তমানে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন আছেন ৮৪৫ জন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

বগুড়ায় একদিনে করোনা শনাক্ত হয়ে ১৩ জনের মৃত্যু

আপডেট টাইম : ০৯:০০:০৪ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১