ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

শেরপুর ভটভটির চাপায় আহত শিশুর মৃত্যু

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুর উপজেলায় ভটভটির চাপায় আহত শিশু ইমরার হোসেন (১৩) মারা গেছেন। গতকাল শুক্রবার দিবাগত রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

এর আগে একই দিন বেলা দেড়টার দিকে পৌর শহরের খেজুরতলা নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

ইমরান হোসেন উপজেলার খামারকান্দি ইউনিয়নের শুভগাছা গ্রামের রুবেল আহম্মেদের ছেলে।

এদিকে, দুর্ঘটনার পর পরই স্থানীয়রা ধাওয়া করে ভটভটিসহ চালক ফারুক হোসেনকে (৩০) আটক করে পুলিশে দেয়। আটক ফারুক হোসেন উপজেলার খানপুর ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সাইকেলযোগে শেরপুর বাজারের দিকে যাচ্ছিল শিশু ইমরান হোসেন। পথে খেজুরতলা নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়ক পার হচ্ছিল সে। এ সময় দ্রুতগতির একটি ভটভটি তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় সে।

স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা শিশু ইমরানকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে তাকে বগুড়ায় শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ইমরান।

হাইওয়ে পুলিশের শেরপুর গাড়ীদহ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে নিহত শিশু ইমরানের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া ভটভটিসহ আটক চালকের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

শেরপুর ভটভটির চাপায় আহত শিশুর মৃত্যু

আপডেট টাইম : ১১:০৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১