ঢাকা ১২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

ইউএস-বাংলার আকর্ষণীয় হলিডে প্যাকেজ

ঢাকা : দেশীয় পর্যটকদের ভ্রমণে উৎসাহিত করতে কক্সবাজারে আকর্ষণীয় হলিডে প্যাকেজ ঘোষণা করেছে ইউএস-বাংলা। পাহাড় আর সমুদ্রের অপূর্ব সৌন্দর্য একসঙ্গে উপভোগ করতে ন্যূনতম ১১ হাজার ২৯০ টাকায় কক্সবাজারে আন্তর্জাতিক মানের হোটেলে দুই রাত তিন দিন থাকা, ঢাকা-কক্সবাজার-ঢাকা সব ধরনের ট্যাক্সসহ এয়ার টিকেট, এয়ারপোর্ট-হোটেল-এয়ারপোর্ট যাতায়াত, সকালের নাস্তাসহ আরও নানাবিধ সুযোগ-সুবিধা রয়েছে এ প্যাকেজে। ইউএস-বাংলা’র হলিডে প্যাকেজের মধ্যে থাকছে পছন্দ অনুযায়ী কক্সবাজারে আন্তর্জাতিক পাঁচ তারকা মানের হোটেল সুবিধা।

সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজারে পাঁচটি ফ্লাইট পরিচালনা করছে। প্রতিদিন সকাল ৭টা ১০ মিনিট, ৯টা ৩০ মিনিট, ১১টা ৩০ মিনিট, দুপুর ১টা ও বিকেল ৩টা ৩০ মিনিটে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাচ্ছে। এছাড়াও প্রতিদিন কক্সবাজার থেকে সকাল ৮টা ৪৫মিনিট, ১১টা ৫ মিনিট, দুপুর ১টা ৫ মিনিট, ২টা ৩৫ মিনিট ও বিকেল ৫টা ৫ মিনিটে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসছে।
বর্তমানে ঢাকা-কক্সবাজার ছাড়াও চট্টগ্রাম, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। করোনাকালে যে কোনো পরিবহনের তুলনায় এয়ারলাইন্স সেক্টরে বিশেষ করে ইউএস-বাংলা অভ্যন্তরীণ রুটে সব ধরনের স্বাস্থ্যবিধি পালন করে যাত্রীদের সেবা দিয়ে যাচ্ছে।

ইউএস-বাংলা ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে বোয়িং ৭৩৭-৮০০ ও ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ দিয়ে ফ্লাইট পরিচালনা করছে। ইউএস-বাংলায় সাতটি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০, তিনটি ড্যাশ ৮-কিউ৪০০ ও চারটি বোয়িং ৭৩৭-৮০০ সহ মোট ১৪টি এয়ারক্রাফট রয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স পর্যটকদের সুবিধার্থে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্রেডিট কার্ডে বিনা সুদে ছয় মাসের ইএমআই সুবিধাও দিচ্ছে। ইউএস-বাংলার হলিডে প্যাকেজ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন ০১৭৭৭৭৭৭৮৮১-৩ অথবা ১৩৬০৫ অথবা ০৯৬৬৬৭১৩৬০৫ এই নম্বরে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষে (মহাব্যবস্থাপক-জনসংযোগ) মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

ইউএস-বাংলার আকর্ষণীয় হলিডে প্যাকেজ

আপডেট টাইম : ০৯:৪৭:১৯ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১