ঢাকা ০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন? ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ১২ বিলিয়ন ডলার’ গণমাধ্যমের ওপর সরকারি পদক্ষেপে বিরোধী দলকে পাশে চাইলেন সম্পাদকরা সালমান শাহ হত্যা: ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি চড়া দামে বিক্রি হল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল

যেভাবে করবেন জিমেইলে ই-মেইল শিডিউল

তথ্যপ্রযুক্তি ডেস্ক : অফিসের কাজে কিংবা ব্যক্তিগত কারণে নির্দিষ্ট দিনে বা নির্দিষ্ট সময়ে কারো কারো ই-মেল পাঠাতে হয়। এক্ষেত্রে যদি কোনো কারণে নির্দিষ্ট দিনে ছুটি নেন বা অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েন সেক্ষেত্রে সমস্যায় পড়তে হয়।

কারণ ওই দিন আর ই-মেল পাঠানো সম্ভব হয় না। সেই সমস্যার সমাধান রয়েছে জিমেইলে। মেইল শিডিউল করে রাখা যায়। শিডিউল করে রাখা মানে হচ্ছে আগে থেকে সেট করা যায় কোন মেইল কোন দিন পাঠানো হবে। কিন্তু অনেকেরই জিমেইলের এই ফিচার সম্পর্কে ধারনা নেই।
শিডিউল করে রাখলে নির্দিষ্ট দিনে এবং নির্দিষ্ট সময়ে মেইল নিজে থেকেই গন্তব্যে চলে যাবে। ভুলে যাওয়ার চিন্তা থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু এই পদ্ধতি সেট করতে হলে বেশ কয়েকটি ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। জেনে নিন সে সম্পর্কে-

অ্যান্ড্রয়েড ও আইফোন থেকে থেকে যেভাবে মেইল শিডিউল করবেন-

প্রথমে কম্পোজ মেইলে গিয়ে সম্পূর্ণ মেইল লিখতে হবে। কোনও ব্রাউজার থেকে খুলেও লেখা যেতে পারে অথবা জিমেইল অ্যাপ ব্যবহার করেও লেখা যেতে পারে।

এরপর থ্রি ডটে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি ড্রপ ডাউন মেনু খুলে যাবে। সেন্ড অপশনের পাশে থ্রি ডট অপশনটি দেখা যায়।
থ্রি ডটে ক্লিক করার পর শিডিউল সেন্ড অপশন থাকবে। সেখানে ক্লিক করতে হবে।

এরপর কোন দিন এবং কোন সময় ওই মেইল পাঠানো হবে তা সিলেক্ট করতে হবে।

দিন ও সময় সিলেক্ট করার পর শো করবে শিডিউল সেন্ড নামে একটি বাটন। সেখানে ক্লিক করে দিলেই শিডিউল হয়ে যাবে।

এবার জেনে নিন ডেক্সটপ থেকে যেভাবে শিডিউল করা যাবে-

জিমেইলে মেইল কম্পোজ করার পর একটি নীল রঙের ড্রপ ডাউন মেনু দেখা যাবে। যা সেন্ড অপশনের ঠিক পাশে রয়েছে। সেখানে শিডিউল সেন্ড অপশন সিলেক্ট করতে হবে। এরপর যে দিন মেইল পাঠানো হবে সেই দিন ও সময় সিলেক্ট করতে হবে এবং শিডিউল সেন্ড করতে হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ

যেভাবে করবেন জিমেইলে ই-মেইল শিডিউল

আপডেট টাইম : ০৯:৫০:১৪ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১