ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা

জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’- এ ফোন: লিফটে আটকেপরা ৭ জন উদ্ধার

এম,পারভেজ ঃ অভিনেতা সোহেল খানের বাসার লিফটে আটকা পড়া শিশু মহিলাসহ ৭ জনকে অক্ষত অবস্হায় উদ্বার করল ফায়ার সার্ভিস।

রাজধানীর ঢাকা ক্যান্টনমেন্ট মাটিকাটা এলাকায় ১৪ তলা একটি বহুতল ভবনের লিফটে আটকা পড়া অবস্হায় দু’ শিশু মহিলাসহ সাতজনকে অক্ষত অবস্হায় উদ্ধার করেছে ”দি লাইফ সেভিং ফোর্স বাহিনী”।

কুর্মিটোলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম আজ এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ বুধবার সকালে ভুক্তভোগীরা জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’- এ ফোন করে সাহায্য চান। পরে অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে ফায়ার সার্ভিসের একটি দল প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে তাদের অক্ষত অবস্হায় উদ্ধার করে। ঢাকা ক্যান্টনমেন্ট, মাটিকাটা, ১৩৪/১,অন লাইন, লেক ক্যসেল অভিনেতা সোহেল খানের ১১তলা ভবনের ৪র্থ তলায় লিফটে এ দুর্ঘটনা ঘটে।

মো. সফিকুল ইসলাম আরো জানান, বুধবার বেলা ১১ টার দিকে ঢাকা ক্যান্টনমেন্ট, মাটিকাটা, ১৩৪/১,অন লাইন, লেক ক্যসেল ১১তলা ভবনের ৪র্থ তলা থেকে লিফটে নামার সময় ৭জন লোক লিফটের ভিভরে আটকা পড়ে। প্রতিবেশি ও নিরাপত্তা কর্মী চেষ্টা করে উদ্ধার করতে না পেরে ৯৯৯ এর মাধ্যমে ফায়ার সার্ভিস কে সংবাদ দেয়। সংবাদ পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের একটি টিম দ্রুত ঘটনা স্থলে পৌছে অত্যাধূনিক যন্ত্র হাইড্রোলিক স্প্রেডার ব্যবহার করে ৭জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

সফিকুল ইসলাম বলেন, নিয়মিত লিফট রক্ষণাবেক্ষণ করলে এ ধরনের দুর্ঘটনা রোধ করা সম্ভব । আমাদের উদ্ধার কাজে সঙ্গে থেকে সহযোগিতা করেছেন অভিনেতা সোহেল খান। তিনি ওই ভবনের তৃতীয়তলায় বসবাস করেন।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে দু ‘ শিশু নারী সহ মোট ৭ জন রয়েছে। লিফট থেকে উদ্ধারকৃতরা হচেছ – আবিদা জামান(২০), শাহানা জামান (৪০), সোনিয়া জামান(২৫), রাশিদা জমান (৩০), সামিউল আলম (১৪),ইয়াছিন ছাবিদ (১৬) ও লাবু।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’- এ ফোন: লিফটে আটকেপরা ৭ জন উদ্ধার

আপডেট টাইম : ০৬:৫৯:০১ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১