ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইলুহারে পবিত্র ব্যাপারীর ওপর বর্বর হামলার অভিযোগ ; জড়িতদের গ্রেপ্তারের দাবি বিমানের সাবেক এমডি ও সিইও এয়ার ভাইস মার্শাল রফিকুল ইসলাম আর নেই ধামইরহাটে নজরুল বর্ষ উদযাপন বাস্তবায়নের লক্ষে মতবিনিময় সভা স্বেচ্ছাসেবক দলের কর্মী মারুফকে কুপিয়ে জখম,রামেকে ভর্তি হামলাকারী জিয়ারুল আওয়ামী দোসর গ্রেপ্তারের দাবি নগর স্বেচ্ছাসেবক দলের  কাশিমনগর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় শতভাগ সাফল্য স্বচ্ছতা ও নিষ্ঠায় দায়িত্ব পালন করছেন কুড়িগ্রাম উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ফিরোজুর রহমান অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট সাংবাদিকতার আড়ালের অন্ধকার আমার অভিজ্ঞতা থেকে কিছু নির্মম সত্য কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ সংকট: দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে শিল্প রফতানি ব্যাহত লেখাপড়ায় বিঘ্নিত পিরোজপুরে যুবলীগ নেতা ও কলেজ অধ্যক্ষ অলক কর্মকার গ্রেপ্তার উন্নয়ন ও জনসেবায় দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার দাবি

বিগত দেড় মাসে পাঁচ সাবেক এমপি হারিয়েছে জাতীয় সংসদ

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: বিগত দেড় মাসে পাঁচ সাবেক এমপি হারিয়েছে জাতীয় সংসদ। এদের মধ্যে একজন সাবেক মন্ত্রীও আছেন। এরা হলেন সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, সাবেক এমপি এবিএম তালেব আলী, আবদুল আলী মৃধা, মো. আব্দুল মজিদ মাস্টার ও এ কে এম বজলুল করিম।

মঙ্গলবার সংসদের বাজেট অধিবেশন শুরুর পর এসব এমপির নামে শোক প্রস্তাব আনা হয়। পরে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের জীবন বৃত্তান্ত সম্বলিত শোকপ্রস্তাব সংসদে উত্থাপন করেন। শোকপ্রস্তাবের অনুলিপি প্রত্যেক সংসদ সদস্যের মাঝে বিতরণ করা হয়।

এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানার ভাসুর ও বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির সাবেক ব্যবস্থাপনা পরিচালক রফিক আহমেদ সিদ্দিক, বিশিষ্ট নাট্যকার, নির্দেশক ও অভিনেতা অধ্যাপক মমতাজউদদীন আহমদ, একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দী, একুশে পদকপ্রাপ্ত কবি হায়াৎ সাইফ, একুশে পদকপ্রাপ্ত নজরুল সংগীতশিল্পী, গবেষক, স্বরলিপিকার ও সংগীতগুরু খালিদ হোসেন, কঙ্গোয় জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে সড়ক দুর্ঘটনায় পুলিশের অতিরিক্ত আইজিপি রৌশন আরা, বিশিষ্ট কৌতুক অভিনেতা আনিসুর রহমান, নন্দিত অভিনেতা সালেহ আহমেদ এবং অভিনেত্রী মায়া ঘোষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সংসদ।
এছাড়া ঘূর্ণিঝড় ফণীর আঘাতে, রাশিয়ায় বিমান দুর্ঘটনায় এবং দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহতদের স্মরণে মহান জাতীয় সংসদ গভীর শোকপ্রকাশ, সব বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করে।

প্রসঙ্গত, সংসদের একটি অধিবেশন শুরুর সময় দেশ বিদেশের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি মারা গেলে তাদের নামে শোক প্রস্তাব আনা হয়। এর আগে দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছিল ২৪ এপ্রিল। মাত্র পাঁচ কার্যদিবস চলা এই অধিবেশন শেষ হয় ৩০ এপ্রিল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ইলুহারে পবিত্র ব্যাপারীর ওপর বর্বর হামলার অভিযোগ ; জড়িতদের গ্রেপ্তারের দাবি

বিগত দেড় মাসে পাঁচ সাবেক এমপি হারিয়েছে জাতীয় সংসদ

আপডেট টাইম : ০৫:৩৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০১৯