ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

মিরপুরে গ্যাসলাইনে বিস্ফোরণ, দগ্ধ ৭

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর-১১ নম্বরের একটি বাসায় গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ সাতজন দগ্ধ হয়েছেন।

বুধবার দিবাগত রাত ১টায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
দগ্ধরা হলেন- নওশীন (৫), শফিক (৩৫), সুমন (৪০), রওশন আরা (৭০), রিনা (৫০), নাজনীন (২৫) ও রেনু (৩৫)। এদের মধ্যে শিশুসহ চারজনের অবস্থা আশঙ্কাজনক।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. আইউব হোসেন জানান, প্রত্যেকের অবস্থায় আশঙ্কাজনক। তাদের প্রায় সবারই শ্বাসনালীতে ক্ষত রয়েছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হাসান জানান, ফায়ার সার্ভিসের মিরপুর বিভাগের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

জানা যায়, মিরপুর-১১ নম্বরের সি-ব্লকের ১১ নম্বর রোডের ছয়তলা বাড়িটির গ্যাস সংযোগ মেরামত করার সময় লাইন পরীক্ষা করতে নিচতলার চুলা জ্বালালে বিস্ফোরণ ঘটে। এর পরই আগুন ধরে যায়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

মিরপুরে গ্যাসলাইনে বিস্ফোরণ, দগ্ধ ৭

আপডেট টাইম : ০৭:৩০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১