ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

আগামীকাল বুধবার শুরু হবে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ে বুধবার (১২ জুন) থেকে ঢাকায় শুরু হচ্ছে সীমান্ত সম্মেলন। এবারের সম্মেলনে সীমান্ত এলাকায় নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের গুলি, হত্যা ও আহতের ঘটনা প্রাধান্য পাবে বলে জানা গেছে।

বাংলাদেশের পক্ষ থেকে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম নেতৃত্বে ২৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশগ্রহণ করবে। বাংলাদেশ প্রতিনিধি দলে বিজিবির উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রতিনিধিত্ব করবেন।
অপরদিকে বিএসএফ মহাপরিচালক শ্রী রজনী কান্ত মিশ্রার নেতৃত্বে ১০ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করবে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে। ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শেষ হবে আগামী ১৫ জুন।

বিজিবি জানায়, এবারের সম্মেলনের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে সীমান্ত এলাকায় নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের গুলি, হত্যা বা আহতের ঘটনা, আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্য চোরাচালান, বিভিন্ন প্রকারের মাদকদ্রব্য চোরাচালান, নিরীহ বাংলাদেশি নাগরিকদের গ্রেফতার/আটকের ঘটনা, অবৈধভাবে সীমান্ত অতিক্রম/বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনা, জয়েন্ট রিট্রিট সেরিমনির ভেন্যু সমূহে দর্শকদের জন্য সীমান্তের দু’পাশে একই ধরনের গ্যালারি নির্মাণ, সীমান্তে ‘ক্রাইম ফ্রি জোন’ এর আওতা বৃদ্ধি, উভয় দেশের সীমান্ত নদীসমূহের তীর সংরক্ষণ এবং পারস্পরিক আস্থা বৃদ্ধির বিভিন্ন পদক্ষেপসমূহ।

বলা হয়, ১৫ জুন যৌথ আলোচনার দলিল (জয়েন্ট রেকর্ড অব ডিসকাশন) স্বাক্ষরের মধ্য দিয়ে সীমান্ত সম্মেলন শেষ হবে। সীমান্ত সম্মেলন উপলক্ষে পারস্পরিক সুসম্পর্ক জোরদার ও সৌহার্দ্য বৃদ্ধির অংশ হিসেবে ভারতীয় প্রতিনিধি দল দেশের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবে। সম্মেলন শেষে ১৫ জুন ভারতীয় প্রতিনিধি দল ঢাকা ত্যাগ করবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

আগামীকাল বুধবার শুরু হবে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন

আপডেট টাইম : ০৬:০৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০১৯