ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

এডিবি ১.৭৮ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বাংলাদেশকে

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-সিলেট বাণিজ্যিক করিডরের নির্মাণকাজের জন্য এক দশমিক ৭৮ বিলিয়ন ডলারের মাল্টিট্রান্স ফিন্যান্সিং সুবিধা (এমএফএফ) অনুমোদন করেছে উন্নয়ন সংস্থা এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি)।

করিডর নির্মাণকাজে গতিশীলতা, সড়ক-মহাসড়কের নিরাপত্তা এবং আঞ্চলিক বাণিজ্যের উন্নতির জন্য বাংলাদেশকে এ ঋণ দিচ্ছে সংস্থাটি।

শুক্রবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এডিবির সদরদপ্তরে সংস্থাটির বোর্ড সভায় এ ঋণপ্রস্তাব অনুমোদন দেয়া হয়। এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-সিলেট করিডর প্রকল্প বাস্তবায়ন হলে নতুন একটি আঞ্চলিক বাণিজ্য রুট চালু হবে, যা চট্টগ্রাম বন্দরকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে আখাউড়া, শেওলা এবং তামাবিলের তিনটি স্থলবন্দরের মাধ্যমে এবং সেখান থেকে ভুটান ও মিয়ানমার পর্যন্ত সংযুক্ত করবে। প্রকল্পের আওতায় চার আন্তর্জাতিক করিডরে সংযুক্ত হতে বিশাল অবকাঠামো নেটওয়ার্ক গড়ে তোলা হবে।

এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক, বিমসটেক করিডর, সার্ক করিডরসহ আঞ্চলিক সড়ক নেটওয়ার্কে সংযুক্ত হতে ‘সাসেক ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন’ নামের এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। ২০২৬ সালের মধ্যে প্রকল্পটির কাজ শেষ করার পরিকল্পনা করেছে বাংলাদেশ সরকারের।

এতে আরও বলা হয়, ঢাকা-সিলেট করিডর প্রকল্পটি চারটি ভাগে বাস্তবায়ন করা হবে। প্রথম পর্যায়ে ঢাকা-সিলেট করিডরের দুই লেন থেকে চার লেনে উন্নীত করা হবে। ঢাকা-সিলেট করিডর বরাবর প্রায় ২১০ কিলোমিটার প্রশস্তকরণের কাজ করা হবে।
ধীরগতিতে চলাচল করা যানবাহনের জন্য কয়েকটি লেনসহ আলাদা সড়ক নির্মাণ করা হবে। যার সঙ্গে থাকবে ৬০ কিলোমিটার ফুটপাত, ২৬টি ফুটওভার ব্রিজ এবং ১৩টি ওভারপাস।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

এডিবি ১.৭৮ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বাংলাদেশকে

আপডেট টাইম : ০৫:১৮:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১