ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

বিশ্বকাপ নিয়ে পাকিস্তানের বিজ্ঞাপনে অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: আগামী রোববার অর্থাৎ ১৬ জুন বিশ্বকাপ ক্রিকেটে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। সেই ম্যাচের উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে পাকিস্তানে তৈরি একটি বিজ্ঞাপন! ওই বিজ্ঞাপনটিতে ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে দেখানো হয়েছে। পাকিস্তানের হাতে বন্দি থাকাকালীন তার যে ভিডিওটি প্রকাশিত হয়েছিল, সেটাকে অনুকরণ করেই এই বিজ্ঞাপনটি তৈরি হয়েছে।

পাকিস্তানে ক্রিকেট বিশ্বকাপ সম্প্রচার করছে জ্যাজ টিভি। তারাই বিজ্ঞাপনটি তৈরি করেছে। সেখানে দেখা গেছে, ভারতীয় ক্রিকেট দলের মতো নীল জার্সি পরা এক ব্যক্তি চায়ের কাপ হাতে বসে আছেন। তার গোঁফ দেখে প্রথমেই মনে পড়ে যাবে অভিনন্দন বর্তমানের কথাই মনে পড়বে। ওই ব্যক্তিকে অভিনন্দন হিসেবেই দেখানো হয়েছে।
ওই নীল জার্সিধারীকে প্রশ্ন করা হচ্ছে, টসে জিতলে কী করবে? তার উত্তর, সরি স্যার, এটা আমার বলা উচিত হবে না। পরের প্রশ্ন, ভারতের প্রথম একাদশে কারা থাকবেন? একই উত্তর দিচ্ছেন তিনি। চা কেমন তা জানতে চাওয়া হচ্ছে ওই ব্যক্তির কাছে। তিনি উত্তর দিলেন, ‘দারুণ।’ এর পর তাকে চলে যেতে বলা হয়। কিন্তু যাওয়ার সময় পেছন থেকে কেউ একজন তার দু’কাঁধ চেপে ধরে বলছে, ‘কাপটা (চায়ের কাপ) কোথায় নিয়ে যাচ্ছ? এটা তো দিয়ে যাও।’

গত ২৭ ফেব্রুয়ারি ভারতের আকাশসীমায় ঢোকার চেষ্টা করেছিল পাকিস্তানের কয়েকটি এফ-১৬ যুদ্ধবিমান। মিরাজ বাইসন জেট যুদ্ধবিমান নিয়ে পাক বিমানকে তাড়া করেছিলেন অভিনন্দন। কিন্তু তার বিমানটি ভেঙে পড়ায় পাক সেনাদের হাতে বন্দি হয়েছিলেন তিনি।

সে সময় অভিনন্দনের একটি ভিডিও প্রকাশ করেছিল পাক সেনাবাহিনী। সেখানে চায়ের কাপ হাতে বসে থাকা উইং কমান্ডারকে কয়েকটি প্রশ্ন করতে শোনা গিয়েছিল। অধিকাংশ উত্তরেই অভিনন্দনকে বলতে শোনা গিয়েছিল, ‘সরি স্যার, এটা আমার বলা উচিত হবে না।’

ভিডিওতে অভিনন্দনকে দেখে মনে হয়েছিল তিনি শান্ত, ঠান্ডা মাথায় উত্তর দিচ্ছেন। কিন্তু বিজ্ঞাপনে নীল জার্সি পরিহিত ব্যক্তিকে দেখে ভয়ার্ত মনে হয়েছে। ওই ব্যক্তির গায়ের রং অনেকটা কালো দেখানো হয়েছে।

বিজ্ঞাপনটি সম্প্রচারিত হওয়ার পর থেকেই শুরু হয়েছে সমালোচনা। নেটিজেনদের একাংশের মতে, খেলা নিয়ে এ ধরনের বিজ্ঞাপন মোটেই শোভনীয় নয়। এই বিজ্ঞাপন থেকে পাকিস্তানের মনোভাব সহজেই বোঝা যাচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে। আর একাংশের দাবি, বহুদিন বিশ্বকাপ জেতেনি পাকিস্তান, ওরা বরং চায়ের কাপ নিয়েই সন্তুষ্ট থাকুক।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

বিশ্বকাপ নিয়ে পাকিস্তানের বিজ্ঞাপনে অভিনন্দন

আপডেট টাইম : ০১:৩২:৪৬ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০১৯