ঢাকা ০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

ঢাকা কলেজের সাবেক ছাত্রলীগ নেতা স্মরণে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক : ঢাকা কলেজ ও ধানমন্ডি থানা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুল ইসলাম খান পলের স্মরণে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷

শুক্রবার (৩ সেপ্টেম্বর) বাদ জুমা ঢাকা কলেজ ছাত্রলীগ পরিবার আয়োজিত কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় সাইদুল ইসলাম খান পলসহ ঢাকা কলেজের প্রয়াত নেতা, মুক্তিযুদ্ধে ঢাকা কলেজের নিহত শহিদ শিক্ষার্থী, ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী শেখ কামাল, শেখ জামালসহ ১৫ আগস্ট নিহতদের স্মরণে দোয়া করা হয়।
অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আবদুল আউয়াল শামীম, গোলাম রাব্বানী চিনু, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী, গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন সংগ্রাম, যুবলীগ সভাপতি অধ্যাপক শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য উপস্থিত ছিলেন।

এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি, যুগ্ম-সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক এবিএম মাজাহারুল আনাম, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ আল আমিনসহ কলেজের সাবেক ও বর্তমান নেতা, ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতারা উপস্থিত ছিলেন।

সাইদুল ইসলাম খান পল ১৯৮৬ সাল থেকে ১৯৯১ পর্যন্ত ঢাকা কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলেন। গত ২৩ আগস্ট ভোর সাড়ে ৪টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

ঢাকা কলেজের সাবেক ছাত্রলীগ নেতা স্মরণে দোয়া মাহফিল

আপডেট টাইম : ০৮:৩০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১