ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মামা-ভাগনে নিহত

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মামা-ভাগনের নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক মোটরসাইকেল আরোহী আইয়ুব খান (৩০) আহত হয়েছেন। তারা তিন জন করোনার টিকা দিতে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের জমিদারহাট ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– সেনবাগের হাবিব উল্লার ছেলে মো. ফারুক (৪০) এবং তার ভাগনে বেগমগঞ্জের রসুলপুর ইউনিয়নের রফিকপুর গ্রামের সিদ্দিক উল্লার ছেলে মো. মিশুক (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, মিশু তার দুই মামাকে নিয়ে মোটরসাইকেল যোগে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে যাচ্ছিলেন। পথে চট্টগ্রামগামী জোনাকি পরিবহন নামে একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় তিন মোটরসাইকেল আরোহী গুরুত্র আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। পথিমধ্যে দুপুর পৌনে ৩টায় ফেনীতে মামা-ভাগনের মৃত্যু হয়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়েরুল হক জানান, করোনার টিকা নেওয়ার জন্য যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে দুজনের মৃত্যু হয় এবং আহত একজনকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মামা-ভাগনে নিহত

আপডেট টাইম : ১০:০৯:১০ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১