ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক অবকাঠামো-নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই: এলজিআরডি মন্ত্রী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তির উৎস নজরুল: রিজভী প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত

৩৫ বছরের সাজাপ্রাপ্ত কয়েদির কারাগারে মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম কারাগারে ৩৫ বছরের সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। অসুস্থ অবস্থায় মঙ্গলবার রাতে আহমদ হোসেন নামের ওই কয়েদি মারা যান।

আজ বুধবার (৮ সেপ্টেম্বর) কারাগারের জেলার দেওয়ান মো. তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত আহমদ হোসেনের গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়। ২০১৬ সাল থেকে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ছিলেন। একটি হত্যা মামলায় যাবজ্জীবন ও মারামারির অভিযোগে আরেক মামলায় পাঁচ বছরসহ মোট ৩৫ বছর সাজাপ্রাপ্ত ছিলেন।
দেওয়ান মো. তারিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাতে হঠাৎ অসুস্থবোধ করলে আহমদ হোসেনকে জেল থেকে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘তার জ্বর, কাশিজনিত সমস্যা ছিল না। বুকে ব্যথাজনিত কারণে মৃত্যু হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব: রাষ্ট্রপতি

৩৫ বছরের সাজাপ্রাপ্ত কয়েদির কারাগারে মৃত্যু

আপডেট টাইম : ১০:০৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১