ঢাকা ০৭:২১ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে : চিফ প্রসিকিউটর বগুড়ায় ৪০০ একরের শিল্পপার্ক স্থাপনের পরিকল্পনা সরকারের সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ৫ লাখ টাকা করে পাবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী দক্ষিণখানে বাসা থেকে বের হয়ে নিখোঁজ কিশোর জয়নাল, থানায় জিডি এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক টেকসই গণতন্ত্রের জন্য রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী সরকারি ভাবে নিবন্ধিত হলো জাতীয় ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা VARDS সুনামগঞ্জের দিরাইয়ে ১৪৪ ধারা উপেক্ষা করে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ উল্লাপাড়ার বাঙ্গালা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডকে আধুনিক মডেল ওয়ার্ড করার প্রত্যয় হাফিজুর রহমানের সিরাজগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতা বাড়িয়েছেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম

টানা আট কার্যদিবসের ঊর্ধ্বমুখী থাকার পর বুধবার দরপতন

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: ঈদের আগে পাঁচ কার্যদিবস এবং ঈদের পর তিন কার্যদিবস টানা ঊর্ধ্বমুখী থাকার পর বুধবার দরপতন হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সবকটি মূল্যসূচক কমেছে। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ।

এদিন ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৬ পয়েন্ট কমে ৫ হাজার ৪৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দু’টি সূচকের মধ্যে ডিএসইর-৩০ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৯১৭ পয়েন্টে উঠে নেমে গেছে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৪১ পয়েন্টে।
মূল্যসূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ১১৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৯৫টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

মূল্যসূচকের পতনের পাশাপাশি ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৫২২ কোটি ৬৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৭৮ কোটি ৬৮ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ৫৬ কোটি ৫ লাখ টাকা।

বাজারটিতে টাকার পরিমাণে সব থেকে বেশি লেনদেন হয়েছে বিবিএস কেবলসের শেয়ার। কোম্পানিটির ২৬ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৮ কোটি ৩৫ লাখ টাকার লেনদেনে দ্বিতীয় স্থানে ইউনাইটেড পাওয়ার জেনারেশন এবং ১৩ কোটি ৯২ লাখ টাকা লেনদেনে তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন।

এ ছাড়া লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে- জেএমআই সিরিঞ্জ, ইস্টার্ন হাউজিং, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, সিঙ্গার বিডি, ডরিন পাওয়ার এবং ব্র্যাক ব্যাংক।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০ হাজার ১৪০ পয়েন্টে। বাজারটিতে লেনদেন হয়েছে ২২ কোটি ১৪ লাখ টাকার। লেনদেন অংশ নেয়া ২৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৮১টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে : চিফ প্রসিকিউটর

টানা আট কার্যদিবসের ঊর্ধ্বমুখী থাকার পর বুধবার দরপতন

আপডেট টাইম : ০৬:২৯:০০ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০১৯