ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ফ্রান্স, ইতালির জয়ের রাতে জার্মানির গোল উৎসব

ক্রীড়া ডেস্ক,সিটিজেন নিউজ : ইউরো ২০২০ এর আগে নিজেদের শ্রেষ্ঠত্ব জানান দিয়ে চলছে জার্মানি। বাছাইপর্বে জয়ের ধারা ধরে রেখেছে দলটি। গতকাল এস্তোনিয়ার জালে গোল উৎসব করেছে জোয়া কিম লোর শিষ্যরা। একই রাতে আগের ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে জয়ের পথে ফিরেছে গত আসরের রানার্সআপ ফ্রান্স।

ঘরের মাঠে মঙ্গলবার রাতে এস্তোনিয়াকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানি। নেদারল্যান্ডসকে ৩-২ গোলে হারিয়ে বাছাই শুরু করা প্রতিযোগিতার তিনবারের চ্যাম্পিয়নরা গত রাউন্ডে বেলারুশকে ২-০ ব্যবধানে হারিয়েছিল।

‘সি’ গ্রুপের ম্যাচে মাইন্সের ওপেল অ্যারেনায় প্রথমার্ধেই এস্তোনিয়ার জালে পাঁচবার বল পাঠায় জার্মানি। দশম মিনিটে ছয় গজ দূরে ফাঁকায় বল পেয়ে দলকে এগিয়ে নেন মার্কো রয়েস। সাত মিনিট পর সের্গে জিনাব্রির গোলের পর ২২তম মিনিটে হেডে ব্যবধান আরও বাড়ান লেয়ন গোরেটস্কা। ২৬তম মিনিটে ইলকাই গিনদোয়ানের সফল স্পট কিকের ১০ মিনিট পর নিজের দ্বিতীয় গোলটি করেন বরুশিয়া ডর্টমুন্ডের ফরোয়ার্ড রয়েস।

৬২তম মিনিটে টোকা দিয়ে নিজের দ্বিতীয় গোল করেন বায়ার্ন মিউনিখের উইঙ্গার জিনাব্রি। দলটির শেষ দুটি গোল করেন টিমো ভেরনার ও লেরয় সানে।

ইউরো বাছাইয়ের অপর ম্যাচে অ্যান্ডোরার মাঠে প্রথমার্ধে তিন গোল করা ফ্রান্স জিতেছে ৪-০ গোলে। আইসল্যান্ডকে ৪-০ গোলে হারিয়ে বাছাই শুরু করা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা গত শনিবার তুরস্কের মাঠে ২-০ গোলে হেরে যায়। অপর ম্যাচে বসনিয়া হার্জেগোভিনার বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছে ইতালি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ফ্রান্স, ইতালির জয়ের রাতে জার্মানির গোল উৎসব

আপডেট টাইম : ০৬:৩৭:০৫ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০১৯