ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

১৫ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের টিফা চুক্তি

নিজস্ব প্রতিবেদক : অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ (সমঝোতা স্মারক) ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট (টিফা) চুক্তি সই করবে বাংলাদেশ। ১৫ সেপ্টেম্বর এই চুক্তি স্বাক্ষর হবে।

রোববার (১২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে মোনাশ বিশ্ববিদ্যালয়ের অংশীদার ইউনিভার্সেল কলেজ বাংলাদেশের (ইউসিবি) ক্যাম্পাস উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
তিনি বলেন, ব্যবসা-বাণিজ্য সব দিক থেকে আমরা এগিয়ে যাচ্ছি। এর আগেও আমরা অস্ট্রেলিয়া গিয়েছি, তার ধারাবাহিকতায় আমরা ১৫ তারিখ চুক্তি সই করছি। বাংলাদেশকে আমরা এগিয়ে নিতে চাই। বঙ্গবন্ধুর স্বপ্নের সেই বাংলাদেশ, যার জন্য আমরা যুদ্ধ করেছিলাম। আমরা সেই বাংলাদেশ চাই।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, আমাদের অনেক বড় স্বপ্ন। আগামীতে বিশ্বের প্রসিদ্ধ পাঁচটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সরাসরি শিক্ষাব্যবস্থা চালুর উদ্যোগ রয়েছে সরকারের। এ লক্ষ্যে আমরা বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যোগাযোগ করেছি।

গত ফেব্রুয়ারিতে টিফার কাঠামোগত খসড়া তৈরি হয়। এই চুক্তির ফলে অস্ট্রেলিয়ার বড় কোম্পানিগুলো বাংলাদেশে সহজে বিনিয়োগ করার সুযোগ পাবে। পাশাপাশি শুল্ক ও কোটামুক্ত সুবিধায় এদেশের তৈরি পোশাক, সিরামিক পণ্য, ওষুধ, চামড়াজাত পণ্যের রপ্তানি বাড়বে দেশটিতে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অস্ট্রেলিয়ান ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানি বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়া দেশটির উদ্যোক্তাদের জন্য পৃথক অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। পাশাপাশি চুক্তির আওতায় অস্ট্রেলিয়ান উন্নত জাতের গাভী ও ষাঁড় আনার প্রস্তাব রয়েছে বাংলাদেশের।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী, অস্ট্রেলীয় রাষ্ট্রদূতসহ ইউসিবি সংশ্লিষ্টরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

১৫ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের টিফা চুক্তি

আপডেট টাইম : ১১:২২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১