ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্ধ চিনিকল চালু করে উৎপাদন ও কর্মসংস্থান বাড়ানো হবে : বিএসএফআইসি চেয়ারম্যান চিকিৎসক ও রোগীর আস্থা, সহানুভূতির বন্ধনই চিকিৎসাসেবার মূল ভিত্তি : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল প্রতিটি জেলায় স্থাপন করা হচ্ছে আধুনিক মিট প্রসেসিং সেন্টার : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ‎পিরোজপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম গ্রেপ্তার ৬৫ বছর বয়সে নিজের বাড়ি গ্রামছাড়া কমলা বেগম, দুলাল চৌকিদারের বিরুদ্ধে একাধিক অভিযোগ বেলজিয়ামের নির্মাণস্থলে ১ কোটি ডলার মূল্যের স্বর্ণের সন্ধান পেলেন শ্রমিকরা অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি চর্চাকে লালন ও পরিচর্যা করতে হবে: তথ্যমন্ত্রী কুড়িগ্রাম জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত সহিদুজ্জামান রাসেল সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এছাড়াও দেশে জঙ্গি তৎপরতা রোধে পুলিশ কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

আজ বুধবার পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষে ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় (ক্রাইম কনফারেন্স) তিনি এ নির্দেশনা দেন।
সভায় দেশের সব বিভাগের ডিআইজি, মেট্রোপলিটন শহরের কমিশনার ও জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।

কনফারেন্সে আইজিপি বলেন, বর্তমানে দেশে জঙ্গি কর্মকাণ্ড কার্যকরভাবে নিয়ন্ত্রণে রয়েছে। জঙ্গি তৎপরতা যেন কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য পুলিশ কর্মকর্তাদের অত্যন্ত সজাগ ও সতর্ক থাকতে হবে। বর্তমানে দেশে বিভিন্ন মেগা প্রকল্প চলমান। এসব প্রকল্পে কর্মরত এবং দেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, জঙ্গি তৎপরতা রোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন ও ব্লক রেইড পরিচালনা করতে হবে। কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করে আগন্তুক সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়মিত মনিটর করতে হবে। জঙ্গিদের সম্পর্কে গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে।

আইজিপি বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মাদকের বিস্তার রোধে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

গত পহেলা বৈশাখ, বৌদ্ধ পূর্ণিমা, রমজান এবং ঈদুল ফিতর অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে। বর্তমানে সামগ্রিকভাবে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। এ অবস্থা ধরে রাখতে পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন আইজিপি।

সভায় পুলিশ সদর দফতরের ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) এম খুরশীদ হোসেন গত ৩ মাসের (জানুয়ারি-মার্চ) সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করেন। পাশাপাশি খুন, ডাকাতি, নারী ও শিশু নির্যাতন মামলা নিবিড় তদন্তের মাধ্যমে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বন্ধ চিনিকল চালু করে উৎপাদন ও কর্মসংস্থান বাড়ানো হবে : বিএসএফআইসি চেয়ারম্যান

বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ

আপডেট টাইম : ১২:০২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০১৯