ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

আগামী নভেম্বরে পাবনা ও নাটোর জেলা আ.লীগের সম্মেলন

জ্যেষ্ঠ প্রতিবেদক : দল গোছানোর অংশ হিসেবে মেয়াদোত্তীর্ন দুই জেলার পাবনা ও নাটোর জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করেছে রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক টিম। আগামী ২০ ও ২১ নভেম্বর যথাক্রমে পাবনা ও নাটোর জেলা আওয়ামী লীগের সম্মেলন হবে। একই সঙ্গে বেশ কয়েকটি উপজেলাও সম্মেলনের তারিখ চুড়ান্ত করা হয়েছে।

মঙ্গলবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক সংশ্লিষ্ট বিভাগীয় টিমের সঙ্গে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনসহ রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বৈঠকে শেষে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান জানান, আওয়ামী লীগের একটি নীতিগত সিদ্ধান্ত আছে, প্রতিটি থানায় একটি সাংগঠনিক ইউনিট হবে। পাবনা জেলার আতাইকুলা ও আমিন বাজার দুটি নতুন থানা হওয়ায় সেগুলোকে সাংগঠনিক ইউনিট ঘোষণা করা হয়েছে।

নবগঠিত আতাইকুলা ও আমিন বাজার শাখায় শিগগিরই আহ্বায়ক কমিটি করে দেওয়া হবে। তারা সব প্রস্তুতি নিয়ে সম্মেলনের আয়োজন করবেন। এছাড়াও ২৯ অক্টোবর ইশ্বরদী উপজেলার সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।

এছাড়া ২৪ সেপ্টেম্বর চাপাইনবাবগঞ্জ পৌরসভা, ২৫ সেপ্টেম্বর সিরাজগঞ্জ এনায়েতপুর, ২৯ পাবনা ঈশ্বরদী, ৩০ সেপ্টেম্বর সিরাজগঞ্জ সলঙ্গার স‌ম্মেল‌নের তা‌রিখ নির্ধারণ করা হ‌য়ে‌ছে। ১৬ ও ১৭ অক্টোবর নওগাঁর দুই উপজেলার সম্ভাব্য সম্মেলন তারিখ নির্ধারণ হয়েছে বৈঠকে।

এ সম্পর্কে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক তৃণমূলকে সংগঠিত করতে কমিটির মেয়াদ উত্তীর্ণ শাখাগুলোতে সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছি আমরা। এরই অংশ হিসেবে মঙ্গলবার আমরা পাবনা ও নাটোর জেলা শাখার সম্মেলনের তারিখ নির্ধারণ করেছি। শিগগিরই বাকি জেলাগুলোর বিষয়ে আমরা কাজ শুরু করব।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

আগামী নভেম্বরে পাবনা ও নাটোর জেলা আ.লীগের সম্মেলন

আপডেট টাইম : ১১:৫৬:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১