ঢাকা ১২:১৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধামইরহাটে আম বাগান থেকে সম্পূর্ণ পো/ড়া অবস্হায় নারীর ম/রদেহ উ/দ্ধার অসহায় পাগলের মৃত্যুতে তার মাগফিরাতের জন্য দোয়ার অনুষ্ঠানে গ্রামবাসীর আয়োজনে ২২ হাড়ি খিচুড়ি মানিকগন্জের হরিরামপুরে পু/লিশ পরিচয়ে দুই যুবককে মারধর ও টাকা নেওয়ার অ/ভি/যোগ, প্রতারক আ/টক দোয়ারাবাজারের ৭ নং লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন উত্তরা প্রেসক্লাবে নেতৃত্বের পালাবদল, শপথ নিল নতুন কমিটি কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ফ্রি চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে এবার ভারতে পুরস্কৃত বাংলাদেশের ‘আলী’ জীবন বিমার সিইওদের যোগ্যতা যাচাইয়ে আইডিআরএ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা রাজশাহীর গোদাগাড়ীতে ঢাকা পিৎজা হাউস অ্যান্ড রেস্তোরাঁ’র শুভ উদ্বোধন মিলছে ১৫% ছাড়!

যাত্রীদের হয়রানির অভিযোগে ৬৩ কোটি ২৬ লাখ টাকা জরিমানা আদায়

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা মহানগরীর বিভিন্ন রুটে চলাচলকারী যাত্রীবাহী বাসে যাত্রীদের হয়রানির অভিযোগে ৬৩ কোটি ২৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার জাতীয় সংসদে নিজ দলের এমপি হাজী মো. সেলিম (ঢাকা-৭) এর লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান সেতুমন্ত্রী। তিনি বলেন, যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এবং জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ে কর্মরত নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে আসছেন। ২০১৮-২০১৯ অর্থবছরে ভ্রাম্যমাণ আদালত মোট ৩৩ হাজার ৩০৫টি মামলা দায়ের করেন। আদায় করেন ৬৩ কোটি ২৬ লাখ দুই হাজার ৮২০ টাকা জরিমানা। এছাড়া ১৯৫টি গাড়ি ডাম্পিং স্টেশনে এবং ৫৫৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এম আবদুল লতিফের (চট্টগ্রাম-১১) প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, দেশে গণপরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠায় নানামুখী পদক্ষেপের সঙ্গে সঙ্গে বিআরটিসি’র মাধ্যমে ভারতীয় লাইন অব ক্রেডিটের আওতায় বিআরটিসি’র জন্য ৩০০টি দ্বিতল, ১০০টি একতলা নন-এসি বাস, ১০০টি একতলা এসি (সিটি) বাস এবং ১০০টি একতলা (ইন্টারসিটি) গাড়ি আমদানির লক্ষ্যে ভারতীয় দুটি গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যার ভিত্তিতে ভারত হতে বাস আমদানির কার্যক্রম শেষপর্যায়ে রয়েছে।

চলতি বছর ৬ জুন পর্যন্ত ২৬৬টি বাস বিআরটিসি বহরে যুক্ত হয়েছে। আশা করা যাচ্ছে, আগামী জুলাইয়ের মধ্যে বাকি বাসগুলো বিআরটিসি বহরে যুক্ত হবে। এছাড়া যানজট নিরসনের লক্ষ্যে ব্যক্তিগত ছোট গাড়ি ব্যবহার নিরুৎসাহিতের জন্য আরও ২১০০টি নন-এসি স্কুলবাস, ২০০টি একতলা এসি বাস এবং ২০০টি একতলা এসি সিটিবাস সংগ্রহের পরিকল্পনা রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ধামইরহাটে আম বাগান থেকে সম্পূর্ণ পো/ড়া অবস্হায় নারীর ম/রদেহ উ/দ্ধার

যাত্রীদের হয়রানির অভিযোগে ৬৩ কোটি ২৬ লাখ টাকা জরিমানা আদায়

আপডেট টাইম : ১২:০৮:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০১৯