ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

সুনামগঞ্জে চাদাঁবাজদের গ্রেপ্তারের আশ্বাসে বাস ধর্মঘট প্রত্যাহার

সুনামগঞ্জ প্রতিনিধি : ঢাকা-সুনামগঞ্জ রুটের সিলেট বাইপাস এলাকায় বাসে চাঁদাবাজি বন্ধ ও চাদাঁবাজদের গ্রেপ্তারের আশ্বাসে বাস ধর্মঘট প্রত্যাহার করেছে জেলা সড়ক ও পরিবহন শ্রমিক ইউয়িনের নেতারা।

আজ রোববার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় জেলা সড়ক ও পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাদের সাথে জেলা প্রশাসন কার্যালয়ে জরুরী মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

তিনি জানান, বাস ধর্মঘটের খবর পেয়ে জরুরি মতবিনিময় সভা আহবান করি। তারা আমার ডাকে সাড়া দিয়ে মত বিনিময় সভায় বসেন। এ সময় তারা তাদের দাবি তুলে ধরলে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দেই। তারা এই আশ্বাসে ধর্মঘট তুলে নেয়।

জেলা প্রশাসক আরও বলেন, যারা সড়কে চাদাঁবাজি কিংবা বেআইনি কোনো কর্মকাণ্ড করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।
সুনামগঞ্জ জেলা সড়ক ও পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হক জানান, চাঁদাবাজি বন্ধে পদক্ষেপ ও জেলা প্রশাসকের আশ্বাসের প্রেক্ষিতে আমরা আমাদের অনির্দিষ্টকালের শ্রমিক ধর্মঘট স্থগিত করি। যদি আবারও চাঁদাবাজি হয় তাহলে আমরা আবার আন্দোলনে নামতে বাধ্য হবো।

সুনামগঞ্জ থেকে ঢাকা আসা যাওয়ার পথে সিলেট বাইপাস সড়কে চাঁদাবাজি করছে একটি চক্র। বিষয়টি সিলেটের বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ কর্তৃপক্ষের সবাইকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। জেলা সড়ক ও পরিবহন শ্রমিক ইউয়িনের নেতারা শনিবার বিকালে জরুরি সভা করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-সুনামগঞ্জ সড়কে বাস চলাচল বন্ধ ঘোষণা করে। আজ বিকালে তা প্রত্যাহার করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

সুনামগঞ্জে চাদাঁবাজদের গ্রেপ্তারের আশ্বাসে বাস ধর্মঘট প্রত্যাহার

আপডেট টাইম : ০৭:৩৯:৫২ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১