ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

জাপার আরেক নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : দলকে না জানিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় মুফতি নুরুল আমিন নামে আরও এক নেতাকে বহিষ্কার করেছে জাতীয় পার্টি (জাপা)। বহিষ্কৃত নুরুল আমিন যশোর জেলার যুগ্ম আহ্বায়ক এবং সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচনে জাপার প্রার্থী ছিলেন।

আজ রোববার (১৯ সেপ্টেম্বর) জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১(১)ক ধারা মোতাবেক দলের চেয়ারম্যান জি এম কাদের এ সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধান্ত এরই মধ্যে কার্যকর হয়েছে।

এর আগে একই কাজের জন্য ঢাকা-১৪ আসনের উপ-নির্বাচনের প্রার্থী মোস্তাকুর রহমান মোস্তাক, কুমিল্লা-৫ আসনে দলীয় প্রার্থী জসিম উদ্দিন এবং কুমিল্লা-৭ আসনের প্রার্থী লুৎফর রেজা খোকনকেও বহিষ্কার করা হয়।

নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় আগামী ৭ অক্টোবর যশোর সদর উপজেলা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলে চলেছেন আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফা ফরিদ চৌধুরী। তার বিপরীতে শুধু জাতীয় পার্টিই প্রার্থী দিয়েছিল। বিএনপি ওই উপজেলায় কোনো প্রার্থী দেয়নি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

জাপার আরেক নেতা বহিষ্কার

আপডেট টাইম : ১০:৩৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১