ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইলুহারে পবিত্র ব্যাপারীর ওপর বর্বর হামলার অভিযোগ ; জড়িতদের গ্রেপ্তারের দাবি বিমানের সাবেক এমডি ও সিইও এয়ার ভাইস মার্শাল রফিকুল ইসলাম আর নেই ধামইরহাটে নজরুল বর্ষ উদযাপন বাস্তবায়নের লক্ষে মতবিনিময় সভা স্বেচ্ছাসেবক দলের কর্মী মারুফকে কুপিয়ে জখম,রামেকে ভর্তি হামলাকারী জিয়ারুল আওয়ামী দোসর গ্রেপ্তারের দাবি নগর স্বেচ্ছাসেবক দলের  কাশিমনগর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় শতভাগ সাফল্য স্বচ্ছতা ও নিষ্ঠায় দায়িত্ব পালন করছেন কুড়িগ্রাম উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ফিরোজুর রহমান অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট সাংবাদিকতার আড়ালের অন্ধকার আমার অভিজ্ঞতা থেকে কিছু নির্মম সত্য কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ সংকট: দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে শিল্প রফতানি ব্যাহত লেখাপড়ায় বিঘ্নিত পিরোজপুরে যুবলীগ নেতা ও কলেজ অধ্যক্ষ অলক কর্মকার গ্রেপ্তার উন্নয়ন ও জনসেবায় দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার দাবি

ইরানি তেল কেনা অব্যাহত রাখতে চায় জাপান

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থনৈতিক, রাজনৈতিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা হয়েছে। তিনি দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেছেন। শিনজো অ্যাবে ইরানের তেল আমদানি অব্যাহত রাখতে আগ্রহী বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। ইরানের দক্ষিণাঞ্চলে বিশেষ করে চাবাহার বন্দরে জাপানি বিনিয়োগের বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

ইরানের হাসান রুহানি ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে বুধবার রাতে তেহরানে দুই দফা বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলন করেছেন। এ সময় এসব তথ্য জানান ইরানের প্রেসিডেন্ট।

রুহানি বলেন, আমরা দ্বিপক্ষীয় সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যে নিরাপত্তা নিশ্চিতকরণ ও উত্তেজনা হ্রাসের বিষয়ে আলোচনা করেছি। দুই দেশই মধ্যপ্রাচ্যের নিরাপত্তা এবং স্থিতিশীলতাকে অত্যন্ত গুরুত্ব দেয়।

ইরানের প্রেসিডেন্ট বলেন, আমি জাপানি প্রধানমন্ত্রীকে বলেছি আমরা মধ্যপ্রাচ্যে কোন যুদ্ধের সূচনাকারী হব না এমনকি আমেরিকার সঙ্গেও না। কিন্তু যদি কোনো যুদ্ধ আমাদের বিরুদ্ধে শুরু করা হয় তাহলে আমরা অত্যন্ত কঠোর জবাব দেব।

রুহানি বলেন, জাপানি প্রধানমন্ত্রী ভবিষ্যতের ব্যাপারে অত্যন্ত আশাবাদী এবং তিনি জানিয়েছেন ইতিবাচক পরিবর্তন অত্যাসন্ন।

জাপানি প্রধানমন্ত্রী ইরানের পরমাণু সমঝোতার প্রতি আবারও সমর্থন জানিয়েছেন বলে উল্লেখ করেন রুহানি। তিনি বলেন, জাপান পরমাণু সমঝোতাকে মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করে। দুই দেশই শান্তিপূর্ণ পরমাণু প্রযুক্তি ব্যবহারের পক্ষে এবং পরমাণু অস্ত্রের বিরোধী। দুই দেশের মধ্যে ভবিষ্যতে এ ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনার কথা জানান রুহানি।

ইরানের প্রেসিডেন্ট বলেন, জাপানি প্রধানমন্ত্রীকে বলেছি যে উত্তেজনাকর পরিস্থিতি দেখা যাচ্ছে তার উৎস হলো ইরানের বিরুদ্ধে আমেরিকার অর্থনৈতিক যুদ্ধ। এই অর্থনৈতিক যুদ্ধ বন্ধ হলে মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন দেখা যাবে।

এ সময় জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে বলেন, ইরানকে ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে তা নিরসনে জাপান ভূমিকা রাখতে চায়। এসময় তিনি মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতাকে গোটা বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ইলুহারে পবিত্র ব্যাপারীর ওপর বর্বর হামলার অভিযোগ ; জড়িতদের গ্রেপ্তারের দাবি

ইরানি তেল কেনা অব্যাহত রাখতে চায় জাপান

আপডেট টাইম : ১১:০৫:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০১৯