ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

জামিন পেলেন বিএনপি নেতা হাফিজ

নিজস্ব প্রতিবেদক : ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনকালে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) মো. হাফিজ উদ্দিন আহমেদকে (বীর বিক্রম) জামিন দিয়েছেন বরিশালের সাইবার ট্রাইবুনাল।

মঙ্গলবার বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক এই জামিনের আবেদন মঞ্জুর করেন। হাফিজ উদ্দিন আহমেদের আইনজীবী অ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন বাচ্চু এতথ্য নিশ্চিত করেছেন।

কাজী এনায়েত জানান, রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে এবং বয়স বিবেচনায় সাবেক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদের জামিন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৮ সালের ২৮ ডিসেম্বর ভোলার লালমোহন থানার বদরপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়াম্যান ফরিদুল হক বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেন।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, মামলার ২ নম্বর আসামি একই এলাকার মো. বাবুল হাওলাদারের সঙ্গে মুঠোফোনে কথা বলেন হাফিজ উদ্দিন আহমেদ। ওই ফোনালাপে আপত্তিকর কথাবার্তা ছিলো, যা দ্বারা জাতীয় সংসদ নির্বাচন ভন্ডুলের চেষ্টা করা হয়েছে। বিষয়টি পরবর্তীতে গণমাধ্যমে প্রচার হয়। এ ঘটনার প্রতিকার চেয়ে ফরিদুল হক থানায় মামলা করেন। ওই মামলাটি বর্তমানে বরিশালের সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

জামিন পেলেন বিএনপি নেতা হাফিজ

আপডেট টাইম : ০১:৩৫:২৪ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১