ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে যোগ দিল বাংলাদেশ

ঢাকা : ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত বিআরআইসি জোটের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য পদ নিশ্চিত হওয়ায় বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে অভিনন্দন জানিয়েছেন ব্যাংকটির প্রেসিডেন্ট মার্কোস ট্রয়ো।

আজ শনিবার (২৫ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২০ আগস্ট নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের বোর্ড অব গভর্নরসের সভায় নতুন সদস্য হিসেবে বাংলাদেশের যোগদান অনুমোদিত হয়। এর পরিপ্রেক্ষিতে ব্যাংকটির নিয়ম অনুযায়ী, গত ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ ব্রাজিল সরকারের কাছে ইন্সট্রুমেন্ট অব এক্সচেঞ্জ দাখিল করে। সেদিন থেকেই ব্যাংকটিতে বাংলাদেশের যোগদান নিশ্চিত হয়। নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট মার্কোস ট্রয়ো একটি বার্তার মাধ্যমে বিষয়টি বাংলাদেশের অর্থমন্ত্রীকে অবহিত করেন এবং ঊষ্ণ অভিনন্দন জানান। ২০১৫ সালে স্থাপিত এ বহুজাতিক ব্যাংকে বিআরআইসিএস জোটের বাইরে এবারই প্রথম কোনো দেশ ব্যাংকটির সদস্য পদ লাভ করল।

উল্লেখ্য, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এ পর্যন্ত সদস্য রাষ্ট্রগুলোর ভৌত ও সামাজিক অবকাঠামো এবং নগর উন্নয়ন সংক্রান্ত ৮০টি বিভিন্ন প্রকল্পে প্রায় ৩০ বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা দিয়েছে। উদীয়মান বাজার অর্থনীতির কাতারে উন্নীত হতে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তা বাংলাদেশে বিশেষ ভূমিকা রাখবে এবং বাংলাদেশের টেকসই উন্নয়নে সহায়ক হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে যোগ দিল বাংলাদেশ

আপডেট টাইম : ০৬:৫৮:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১