ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

ভারত-পাকিস্তানের বিজ্ঞাপন দ্বন্দ্বে অতিষ্ঠ সানিয়া মির্জা

ক্রীড়া ডেস্ক,সিটিজেন নিউজ: ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান লড়াই মানে- এ যেন বিশেষ কিছু! সকলের মধ্যেই কাজ করে চাপা উত্তেজনা। আর স্বয়ং ভারতীয় ও পাকিস্তানিদের কথা নাই বা বলা যাক।

আগামী ১৬ জুন (রোববার) ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তান ম্যাচ। এদিকে ম্যাচটি শুরু হতে আরও তিন দিন বাকি থাকলেও এরই মধ্যে শুরু হয়েছে দুদলের ভক্ত-সমর্থকদের মধ্যে কথার যুদ্ধ। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটু ঢুঁ দিলেই তার দেখা মিলছে।
এদিকে মাঠের লড়াই শুরু হওয়ার আগে সমর্থকদের আরও উস্কে দিচ্ছে দু’দেশের টেলিভিশন চ্যানেলগুলোর বানানো কুরুচিপূর্ণ বিজ্ঞাপন। আর তাতেই নিজের বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করেছেন ভারতীয় টেনিস খেলোয়াড় ও পাকিস্তানের ক্রিকেট তারকা শোয়েব মালিকের স্ত্রী সানিয়া মীর্জা। রীতিমত তিনি যেন অতিষ্ঠ দু’দেশের এরকম কর্মকাণ্ডে।

চুপ করে থাকতে না পেরে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সানিয়া লিখেছেন, ‘ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরে এমনেতেই যথেষ্ট উত্তেজনা ও আগ্রহ রয়েছে মানুষের মধ্যে। শুধুমাত্র মার্কেটিংয়ের জন্য এরকম কুরুচিপূর্ণ বিজ্ঞাপন বানিয়ে ম্যাচের উত্তেজনা বাড়ানোর কোনো দরকার নেই। এটা শুধুমাত্র একটি ক্রিকেট ম্যাচ। ম্যাচের বাইরে অন্যকিছু হিসাবে যারা দেখতে চান, তাদের জন্য সমবেদনা রইল।’

এর শুরুটা অবশ্য ভারতীয়দের হাত ধরেই। খেলার দিন (রোববার) ‘ফাদার্স ডে’ বিধায় দিবসটিকে মাথায় রেখেই একটি বিজ্ঞাপন বানায় স্টার স্পোর্টস। পাকিস্তানকে হেয়প্রতিপন্ন করতে সেখানে ভারতকে বাবা এবং পাকিস্তানকে পুত্র হিসেবে দেখানো হয়।

এরপরই পাল্টা জবাব দেয় পাকিস্তান। দেশটিতে এবারের ক্রিকেট বিশ্বকাপ সম্প্রচার করছে জ্যাজ টিভি। তারা দেখায়, ভারতীয় ক্রিকেট দলের নীল জার্সি পরে এক ব্যক্তি চায়ের কাপ হাতে বসে আছেন। তার গোঁফ দেখে প্রথমেই মনে পড়ে যাবে অভিনন্দন বর্তমানের কথা। মূলত অভিনন্দন ও ভারতকে বিদ্রুপ করতেই এই বিজ্ঞাপনটি বানানো।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

ভারত-পাকিস্তানের বিজ্ঞাপন দ্বন্দ্বে অতিষ্ঠ সানিয়া মির্জা

আপডেট টাইম : ০২:৫৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০১৯